,

আজ মুস্তাফিজের দরকার ১ উইকেট

mustaa-fizস্পোর্টস ডেস্ক : আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকেই একের পর এক ম্যাজিক দেখিয়ে যাচ্ছেন মুস্তাফিজুর রহমান। বল হাতে যেমন উইকেট তুলে নিচ্ছেন তেমনিভাবে রান খরচায় যথেষ্ট মিতব্যায়ীতার পরিচয় দিয়ে যাচ্ছেন।

ভারতের ক্রিকেটের সবচেয়ে বড় আসর আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে অভিষেক হয়েছে মুস্তাফিজের। শুরু থেকেই আইপিএলের পুরো দৃষ্টিটা নিজের দিকে নিয়ে নিতে সক্ষম হয়েছেন তিনি।

এখন পর্যন্ত দলের সেরা বোলার তিনি। ৯ ম্যাচে ১৩ উইকেট নিয়েছেন এ কাটার মাস্টার। সমান সংখ্যক উইকেট লাভ করেছেন ভুবনেশ্বর কুমারও। তবে এভারেজ এবং ইকনোমিক রেটের কারণে এখনও এগিয়ে রয়েছেন মুস্তাফিজ।

এবারের আইপিএলে উইকেট সংগ্রাহকের তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন মুস্তাফিজ। প্রথমে রয়েছেন কলকাতা নাইট রাইডার্সের আন্দ্রে রাসেল। দ্বিতীয় স্থানে রয়েছেন মুম্বাই ইন্ডিয়ান্সের মিচেল ম্যাকলুহান। উভয়েই ১০ ম্যাচ খেলে ১৪ উইকেট লাভ করেছেন।

অন্যদিকে ১৩ উইকেট পাওয়া মুস্তাফিজ খেলেছেন ৯ ম্যাচ। আর ১ উইকেট পেলেই শীর্ষে চলে আসবেন মুস্তাফিজ। কেননা এভারেজ এবং ইকনোমি রেটে রাসেল এবং ম্যাকলুহানের চেয়ে ভালো অবস্থানে রয়েছেন এ টাইগার বোলার।

মঙ্গলবার পুনের বিপক্ষে মাঠে নামবে সানরাইজার্স। ওই ম্যাচেই ১ উইকেট পেলেই বোলিংয়ে শীর্ষে চলে আসবেন তরুণ এ বাঁহাতি পেসার।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে