ঢাকায় ফ্যাশন শোতে শিল্পা শেঠি

Shilpa-shettyবিনোদন প্রতিবেদক : ঢাকায় আসছেন বলিউডের চিত্রনায়িকা শিল্পা শেঠি। ১৩ মে বসুন্ধরা কনভেনশন সেন্টারের গোল নকশা হলে ‘ফ্যাশন ফর প্যাশন’ আয়োজনে অংশ নেবেন তিনি। ফ্যাশন শোটি আয়োজন করেছে ইভেন্ট আয়োজক প্রতিষ্ঠান দ্য প্ল্যাটফর্ম। শিল্পা শেঠি ছাড়া এই ফ্যাশন শোতে আরও অংশ নেবেন এ দেশের মডেল ইমি, হিরা, মারিয়া মিলি, রাইয়া, ঈশা, মাসিয়াতসহ অনেকে।

ফ্যাশন শোর কোরিওগ্রাফির দায়িত্বে আছেন দ্য প্ল্যাটফর্মের ব্যবস্থাপনা পরিচালক সানজিদা হক আরেফিন লুনা। তিনি বলেন, ‘আমরা বরাবরই ভালো কিছু আয়োজনের চেষ্টা করি। এই ধারাবাহিকতায় এবার আয়োজন করা হচ্ছে সামার ফ্যাশন শোটি। দেশি পোশাককে আন্তর্জাতিকভাবে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের এ প্রয়াস।’

ফ্যাশন শোর আগে ১৩ মে বিকেলে সংবাদ সম্মেলন আয়োজন করেছে আয়োজক প্রতিষ্ঠান। এখানে শিল্পা শেঠির উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডা. হামদু মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব, আত্মপ্রকাশ করল এলএফবি

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত