বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রুদ্ধশ্বাস ম্যাচে ১ রানে জিতল কোহলির বেঙ্গালুরু

Vivo IPL 2016 M39 - KXIP v RCBস্পোর্টস ডেস্ক : ১৭৬ রানের টার্গেট। ১৯তম ওভার শেষে কিংস ইলেভেন পাঞ্জাবের সংগ্রহ ১৫৯। জয়ের জন্য শেষ ৬ বলে প্রয়োজন ১৭ রান। ক্রিজে আছেন বেহারদিন ও স্টয়েনিস।

বল হাতে আসেন ক্রিস জর্ডান। প্রথম বলে ১ রান নিয়ে স্টয়েনিসকে স্ট্রাইক দেন বেহারদিন। দ্বিতীয় বলে ৪ মারেন স্টয়েনিস। পরের বলে ৬ মেরে গোটা স্টেডিয়ামকে উল্লাসে ভাসান। জয়ের জন্য শেষ ৩ বলে প্রয়োজন ৬ রান।

স্টয়েনিস যে খুনে মেজাজে আবির্ভূত হয়েছেন তাতে জয়ের জন্য পুরো ৩ বল লাগার কথা নয়। চতুর্থ বলটি স্লোয়ার দেন জর্ডান। স্টয়েনিস প্রথমে ভাবলেন স্কুপ করবেন। পরে সিদ্ধান্ত পরিবর্তন করলেন। অফসাইডে খেলার চেষ্টা করেন। কিন্তু ব্যর্থ হন। এ বলে অবশ্য কোনো রান হয়নি।

পঞ্চম বলে ২ রান নেন। জয়ের জন্য শেষ বলে প্রয়োজন ৪ রান। জর্ডান ফুলটস দেন। স্টয়েনিস ডিপ মিড উইকেটে পুল করেন। অবশ্য বলে বেশ খানিকটা গতি ছিল। সে কারণে ২ রানের বেশি নিতে পারেননি বেহারদিন ও স্টয়েনিস। ফলে ১ রানে হার মানে প্রীতি জিনতার পাঞ্জাব।

ব্যাট হাতে পাঞ্জাবের মুরালি বিজয় ৫৭ বলে ১ ছয় ও ১২ চারে ৮৯ রান করে ১৭তম ওভারের শেষ বলে আউট হন। ৩৪ রানে অপরাজিত থাকেন স্টয়েনিস। ২১ রান আসে হাশিম আমলার ব্যাট থেকে। সাহার ব্যাট থেকে আসে ১৬ রান।

বল হাতে বেঙ্গালুরুর শেন ওয়াটসন ৪ ওভারে ২২ রান দিয়ে ২ উইকেট নেন।

তার আগে চন্ডিগড়ের আইএস বিন্দ্রা স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে এবি ডি ভিলিয়ার্সের ৬৪, রাহুলের ৪২ ও শচীন বেবির ৩৩ রানে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭৫ রান সংগ্রহ করে বেঙ্গালুরু।

পাঞ্জাবের সন্দীপ শর্মা ও কারিপ্পা ২টি করে উইকেট নেন। ১টি উইকেট নেন অক্ষর প্যাটেল।

গুরুত্বপূর্ণ সময়ে ভয়ানক হয়ে ওঠা মুরালি বিজয়কে এবং তার আগে হাশিম আমলাকে আউট করে ম্যাচসেরা নির্বাচিত হন বেঙ্গালুরুর শেন ওয়াটসন।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত