,

দার্জিলিং থেকে কলকাতায় ববি

1449158917_5বিনোদন ডেস্ক : চিত্রনায়িকা ও প্রযোজক ববি তার নতুন ছবি ‘বিজলী’র শুটিং দার্জিলিংয়ে শেষ করে এখন কলকাতায় অবস্থান করছেন। গত ২৩শে এপ্রিল রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে নিজ প্রোডাকশন ববস্টার ফিল্মসের ব্যানারে নির্মাণাধীন ‘বিজলী’ ছবির মহরত অনুষ্ঠিত হয়। এটি পরিচালনা করছেন ইফতেখার চৌধুরী। এরপর ২৭শে এপ্রিল ছবির শুটিংয়ের জন্য পুরো ইউনিট উড়াল দেয় কলকাতায়। আর দুদিন পর চলে যায় দার্জিলিংয়ে। মুঠোফোনে ববি মানবজমিনকে বলেন, দার্জিলিংয়ে বেশকিছু দৃশ্যের কাজ শেষ করে গতকাল কলকাতায় ফিরেছি। এবার এখানে পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী শতাব্দী রায়সহও শুটিং করবো আমরা। এ ছবিতে তিনি একজন ডক্টরের চরিত্রে অভিনয় করছেন। দার্জিলিংয়ে আবহাওয়া একটু ঝামেলা করার কারণে শুটিংয়ে বেগ পেতে হয়েছে আমাদের। তারপরও সবকিছু মিলে কাজটি দারুণ উপভোগ করছি। ‘বিজলী’ ছবিতে সুপার ওম্যান চরিত্রে দেখা যাবে ববিকে। এ ছবিতে তার বিপরীতে অভিনয় করছেন পশ্চিমবঙ্গের মডেল ও অভিনেতা রণবীর। কলকাতায় শুটিং শেষে খুব শিগগিরই ঢাকায় ফিরবেন ববি। এ ছবিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন ইলিয়াস কাঞ্চন, দিলারা জামান, আহমেদ রুবেলসহ অনেকে। ছবিটি নিয়ে বেশ আশাবাদ ব্যক্ত করে ববি আরও বলেন, ছবির কাজ টানা শেষ করার ইচ্ছে আছে। বেশ বড় বাজেটের এ ছবিটি দর্শকের জন্য চমক হিসেবে থাকবে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে