,

এফডিসিতে নতুন সালমা

Salamaবিনোদন প্রতিবেদক : ক্লোজআপ তারকা কণ্ঠশিল্পী সালমা নতুন চমক নিয়ে আসছেন। নিজের নতুন গানে নিজেই গ্ল্যামারাস মডেল হিসেবে আবির্ভাব ঘটছে তার। জানা যায়, এ লক্ষ্যে গত দু’দিন এফডিসিতে শুটিং করছেন সালমা। এফডিসির ৩ নাম্বার ফ্লোরে ৫টি সেট ফেলে ব্যয়বহুল এক মিউজিক ভিডিওর আয়োজন করেছেন তিনি। রামিম রাজের পোশাক পরিকল্পনায় হাবিবের কোরিওগ্রাফিতে জিয়াউদ্দিন আলমের পরিচালনায় ৫ গেটাপে নতুন এক সালমাকে দেখা যাবে।

আর এ প্রসঙ্গে সালমা বলেন, ‘গানটি তৈরি হয়েছে মিউজিক ভিডিও নির্মাণের জন্য। তাছাড়া শ্রোতারা এখন গান শোনার সাথে সাথে দেখতেও পছন্দ করেন। সেজন্যই নিজ উদ্যোগে গানটির মিউজিক ভিডিও নির্মাণ করছি। আগামী ঈদে এটি আমার নিজস্ব ইউটিউব চ্যানেলসহ বিভিন্ন টিভি চ্যানেলেও প্রকাশ হবে। এটি দর্শক-শ্রোতাদের জন্য আমার ঈদের চমক।

‘হায়রে পরানের বন্ধু’ শিরোমানে এ গানটির কথা লিখেছেন কবির বকুল এবং সুর করেছেন শওকত আলী ইমন।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ