বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সঞ্জয়ের বায়োপিকে রণবীর! কমালেন ১০ কেজি ওজন!

 

বিনোদন ডেস্ক : সঞ্জয় দত্তের চরিত্রে রণবীর কপূর!
এমনটাই হয়তো এ বার দেখবে বলি-ইন্ডাস্ট্রি।

image
শোনা যাচ্ছে রাজকুমার হিরানি পরিচালিত সঞ্জয় দত্তের জীবনী অবলম্বনে তৈরি বায়োপিকে মুখ্য ভূমিকায় অভিনয় করবেন রণবীর কপূর।
একই ছবির জন্য ওজন ঝরিয়ে রোগা এবং পরে আবার ওজন বাড়িয়ে মোটা, দুই-ই নাকি হতে হবে রণবীরকে। প্রথম সিডিউলের জন্য কমাতে হবে ১০-১২ কিলো, আবার দ্বিতীয় সিডিউলের জন্য বাড়াতে হবে ততটাই। সঞ্জুবাবার মতো চেহারা বানাতে ইতিমধ্যেই নাকি কসরত শুরু করে দিয়েছেন রণবীর। জানা গিয়েছে, এই প্রস্তুতির জন্য রণবীরকে সাহায্যও করছেন সঞ্জুবাবাও। ২০১৭ সালে মুক্তি পেতে পারে ছবিটি।

এ জাতীয় আরও খবর