বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

অবশেষে দেখা মিলল সাকিবের ‘রাজকন্যা’র

photo-1462719762স্পোর্টস ডেস্ক : গত বছর ৮ নভেম্বর পৃথিবীর আলো দেখে সাকিব আল হাসানের কন্যা আলায়না হাসান অউব্রে। যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া সাকিব-কন্যার ছবি দেখার জন্য তাঁর ভক্ত-সমর্থকদের আগ্রহের কমতি ছিল না।

অবশেষে সাকিব মা দিবসে তাঁর কন্যার ছবি প্রকাশ করেছেন। রোববার সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছবি প্রকাশ করার পাশপাশি কন্যার জন্য সবার কাছে দোয়াও চেয়েছেন সাকিব।

ছবি পোস্ট করে সেখানে সাকিব লিখেছেন, ‘নভেম্বর ৮, ২০১৫ আজ থেকে ঠিক ছয় মাস আগে আমাদের রাজকন্যা এই পৃথিবীতে আসে। ঠিক যে মুহূর্তে তাঁর জন্ম হয়, ঠিক সেই মুহূর্তে আমার বাবা হিসেবে জন্ম হয় এবং আমার স্ত্রীর জন্ম হয় একজন মা হিসেবে। আমাদের পুরো পৃথিবীটাই যেন বদলে যায়। আমরা আজকের দিনের চেয়ে শুভ কোনো দিন ভাবতে পারি না যখন আমাদের মেয়ে আলায়না হাসান অউব্রে, যে কি না আমাদের পৃথিবী- আমাদের সবকিছু, তাঁকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিতে পেরে।’

কন্যার জন্য দোয়া চেয়ে বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার বলেন, ‘আমরা সকলের কাছে তাঁর জন্য দোয়াপ্রার্থী, সে যাতে একজন উঁচু মাপের মানুষ হতে পারে।’

এর আগে ২০১২ সালের ১২ ডিসেম্বর বিয়ের পিঁড়িতে বসেছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ও যুক্তরাষ্ট্রপ্রবাসী উম্মে আহমেদ শিশির। আড়াই বছরের বেশি সময় পর সন্তানের মুখ দেখে এই দম্পতি।