,

বার্সার সহজ, রিয়ালের কষ্টার্জিত জয়

8স্পোর্টস ডেস্ক : স্প্যানিশ লা লিগায় চলছে শিরোপা লড়াইয়ের শেষ মুহূর্তের লড়াই। রোববার সেই লড়াইয়ে নিজ নিজ ম্যাচে জিতেছে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। তবে হেরে শিরোপা স্বপ্ন চূর্ণ হয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদের। সুয়ারেজ, মেসি, নেইমার চমকে বার্সা ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে এস্পানলকে। রোনালদোর জোড়া গোলে রিয়াল ৩-২ ব্যবধানে হারিয়েছে ভ্যালেন্সিয়াকে। তবে লেভান্তের মাঠে ২-১ গোলে হেরেছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠা অ্যাটলেটিকো মাদ্রিদ।

৩৭ ম্যাচে ৮৮ পয়েন্ট নিয়ে তালিকায় শীর্ষেই রয়েছে বার্সা। তবে অ্যাটলেটিকোর হারে দ্বিতীয় স্থানে উঠে এসেছে রিয়াল। সমান ম্যাচে তাদের পয়েন্ট ৮৭। আর ৩৭ ম্যাচে অ্যাটলেটিকোর পয়েন্ট ৮৫, অবস্থান তৃতীয়। লিগে বাকি রয়েছে আর মাত্র একটি করে ম্যাচ। শেষ ম্যাচে জিতলেই কোন হিসাব ছাড়া চ্যাম্পিয়ন হবে বার্সা। তবে বার্সা ড্র করলে, আর রিয়াল জিতলে শিরোপা যাবে রোনালদোদের ঘরে। গোটা মৌসুম জুড়ে ভালো খেলেও লেভান্তের কাছে হেরে শিরোপা স্বপ্ন বিসর্জন দিতে হলো অ্যাটলেটিকোকে।

ঘরের মাঠে এস্পানলকে পাত্তাই দেয়নি বার্সা। ৮ মিনিটে গোলের সূচনা করেন মেসি। দ্বিতীয়ার্ধের ৫২ ও ৬১ মিনিটে জোড়া গোল করেন লুইস সুয়ারেজ। স্কোর তখন ৩-০। ৭৪ মিনিটে দলের হয়ে চতুর্থ গোল করেন রাফিনহা। ৮৩ মিনিটে এস্পানলের কফিনে শেষ পেরেক ঠুকেন নেইমার। শেষ অবধি ৫-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা।

সান্তিয়াগো বার্নাব্যুতে ২৬ মিনিটে রোনালদোর গোলে লিড নেয় রিয়াল মাদ্রিদ। ৪২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন করিম বেনজেমা। দ্বিতীয়ার্ধের ৫৫ মিনিটে রডরিগোর গোলে ব্যবধান ২-১ এ নামিয়ে আনে ভ্যালেন্সিয়া। এর চার মিনিট পর নিজের দ্বিতীয় গোল করে রিয়ালের জয় পাকা করেন রোনালদো (৩-১)। ৮১ মিনিটে গোমেজ একটি গোল করলেও হার এড়াতে পারেনি ভ্যালেন্সিয়া। ৩-২ গোলের স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ।

অন্যদিকে লেভান্তের মাঠে দুই মিনিটেই তোরেসের গোলে এগিয়ে গিয়েছিল অ্যাটলেটিকো মাদ্রিদ। তবে ৩০ মিনিটে ভিক্টরের গোলে ম্যাচে সমতা আনে লেভান্তে। আর ৯০ মিনিটে রসির গোলের শ্বাসরুদ্ধকর জয়ই পায় লেভান্তে (২-১)। শেষ মুহূর্তের গোলে হারের যন্ত্রণায় তখন কাতর দিয়েগো সিমিওনে শিবির।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে