বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

এবার কঙ্গনার জায়গায় পারুল গুলাটি

19373-boroবিনোদন ডেস্ক : ইরফান খান অভিনীত ‘ডিভাইন লাভারস’ মুভিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী অভিনেত্রী কঙ্গনা রানাউতের জায়গায় স্থান পেয়েছেন নতুন অভিনেত্রী পাঞ্জাবের মেয়ে পারুল গুলাটি।

সায় কবির পরিচালিত মুভিটি গত বছরের ডিসেম্বরে ত্যাগ করেন ‘কুইন’ তারকা কঙ্গনা রানাউত। সময় পাচ্ছেন না এমন অজুহাতে মুভিটি ত্যাগ করেন তিনি।

এরপর থেকেই পরিচালক সায় কবির নতুন একজন অভিনেত্রীর খোঁজে ছিলেন। অবশেষে পাঞ্জাবি কন্যা পারুল গুলাটিকে খুঁজে পান তিনি। নবাগত হলেও ‘ডিভাইন লাভারস’এ কঙ্গনার চেয়েও গুলাটি খারাপ অভিনয় করবেন না বলে খবরে বলা হয়। ইতোমধ্যে বেশ কয়েকটি পাঞ্জাবি মুভিতে কাজ করেছেন তিনি।

এ জাতীয় আরও খবর