,

সবাইকে ছাড়িয়ে টেইলর সুইফট

10বিনোদন ডেস্ক : মিউজিকভিত্তিক জনপ্রিয় ম্যাগাজিন ‘বিলবোর্ড’ ২০১৫ সালে সবচেয়ে বেশি আয় করা সংগীতশিল্পীদের একটি তালিকা প্রকাশ করেছে। বিশ্বের বাঘা বাঘা সংগীতশিল্পীকে পেছনে ফেলে আয়ের দিক দিয়ে শীর্ষে রয়েছেন মার্কিন শিল্পী টেইলর সুইফট। গত বছর তিনি আয় করেন ৭৩.৫ মিলিয়ন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ৫৭৬ কোটি টাকা।

তালিকার দ্বিতীয় স্থানে থাকা আরেক জনপ্রিয় মার্কিন শিল্পী কেনি চেসনির আয় সুইফটের প্রায় অর্ধেক। গত বছর তার আয় ৩৯.৮ মিলিয়ন ডলার (প্রায় ৩১২ কোটি টাকা)। ব্রিটেনের বিখ্যাত ব্যান্ড দল দ্য রোলিং স্টোন ৩৯.৬ মিলিয়ন ডলার (৩১০ কোটি টাকা) আয় করে তৃতীয় অবস্থানে রয়েছে।

৩১.৭ মিলিয়ন ডলার (২৪৭ কোটি টাকা) আয় করে চতুর্থ অবস্থানে রয়েছেন মার্কিন সংগীতশিল্পী বিলি জুয়েল। এর পরের স্থানে থাকা ব্রিটেন-আয়ারল্যান্ডভিত্তিক ব্যান্ড দল ওয়ান ডিরেকশনের আয় ২৪.২ মিলিয়ন ডলার (১৯০ কোটি টাকা)।

ষষ্ঠ থেকে দশম অবস্থানে রয়েছে যথাক্রমে আমেরিকান রক ব্যান্ড গ্রেটফুল ডেড (২৩.৮ মিলিয়ন ডলার), মার্কিন সংগীতশিল্পী লুক ব্রায়ান (২৩.১ মিলিয়ন ডলার), আইরিশ রক ব্যান্ড ইউ ২ (২১.৮ মিলিয়ন ডলার), ব্রিটিশ সংগীতশিল্পী অ্যাডিলি (২০.৫ মিলিয়ন ডলার), মার্কিন রক ব্যান্ড মেরুন ৫ (১৯.২ মিলিয়ন ডলার)।

১২.৭ মিলিয়ন ডলার আয় করে মার্কিন পপ গায়িকা ম্যাডোনা ১৪তম স্থানে রয়েছেন। তার পরেই রয়েছেন ব্রিটিশ গায়ক এলটন জন, যিনি গত বছর আয় করেন ১২.৪ মিলিয়ন ডলার। আর মার্কিন জনপ্রিয় সংগীতশিল্পী ব্রিটনি স্পিয়ার্স ১০.৬ মিলিয়ন ডলার আয় করে ২২তম স্থানে রয়েছেন। সূত্র: বিলবোর্ড।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে