,

কোহলির সেঞ্চুরিতে বেঙ্গালুরুর জয়

CRICKET-T20-IPL-IND-BANGALORE-PUNEস্পোর্টস ডেস্ক : আইপিএল-এর চলতি মৌসুমে দ্বিতীয়বারের মতো সেঞ্চুরি করলেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক বিরাট কোহলি। তার সেঞ্চুরিতে ভর করে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন রাইজিং পুনে সুপারজায়ান্টের বিপক্ষে সাত উইকেটে জিতেছে বেঙ্গালুরু।

শনিবার টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ১৯১ রান সংগ্রহ করে ধোনির পুনে। জবাবে কোহলির সেঞ্চুরিতে ১৯.৩ ওভারে মাত্র ৩ উইকেট হারিয়ে ১৯৫ রান করে বেঙ্গালুরু।

এদিন গেইলকে একাদশে নেয়া হয়নি। ১৯২ রানের বড় লক্ষ্য তাড়া করতে ওপেনার হিসেবে মাঠে নামেন কোহলি। ঝড়ো ব্যাটিংয়ে টি২০ ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। সেই সঙ্গে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন। ৫৮ বলে ৮টি চার ও ৭টি ছক্কায় ১০৮ রান নিয়ে অপরাজিত থাকেন এই ব্যাটসম্যান।

এ মৌসুমে আরো একটি সেঞ্চুরি করেছিলেন কোহলি। এই ম্যাচসহ মৌসুমে মোট ৫৪১ রান করেছেন তিনি। এতে আইপিএল-এর প্রথম অধিনায়ক হিসেবে তিন মৌসুমে ৫০০ বা তার চেয়ে বেশি রান করার রেকর্ড গড়েছেন তিনি।

এদিন কোহলির সাথে ওপেনিংয়ে ব্যাট করতে নামা লুকেশ রাহুল ৩৫ বলে ৩৮ রান করেছেন। আর ওয়াটসনের ১৩ বলে ৫টি চার ও ২টি ছক্কায় করা ৩৬ রান উল্লেখযোগ্য স্কোর।

এর আগে ব্যাট করতে নামা পুনের ওপেনার আজিঙ্কায় রাহানে ও ওয়ানডাউনে মাঠে নামা সৌরভ তিওয়ারি দলকে বড় স্কোর এনে দেন। ৪৮ বলে ৮টি চার ও দুটি ছক্কায় ৭৪ রান করে মাঠ থেকে বিদায় নেন রাহানে। ৩৯ বলে ৯টি চারে ৫২ রান করে আউট হন তিওয়ারি। এছাড়া দলের অন্য কেউ উল্লেখযোগ্য স্কোর করতে পারেননি। বেঙ্গালুরুর বোলার ওয়াটসন তিনটি উইকেট শিকার করেন।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর