ভক্তদের সামনে আবার বিন্দু

Binduবিনোদন ডেস্ক : ঘোষণা দিয়েই অভিনয় থেকে দূরে সরে গেছেন মডেল ও অভিনেত্রী বিন্দু। ২০১৪ সালের ২৪ অক্টোবর বিন্দু খুব নীরবে বিয়ের বন্ধনে আবদ্ধ হন ব্যবসায়ী আসিফ সালাহউদ্দিন মালিকের সঙ্গে। এরপর অনেকটা নিরবে সময় কাটান ওই দম্পতি। সেসময় গণমাধ্যমে বলেছিলেন, অভিনয় আর না। সংসার জীবন দারুণ উপভোগ করছি আমি।

তবে, চলতি বছরের শুরুতেই প্রায় দু’বছর পর স্বামীকে নিয়ে মিডিয়ার সামনে হাজির হন বিন্দু। তারকা ঝলমল এক পার্টির মধ্য দিয়ে ফের বিন্দুর দেখা মেলে। তবে, অভিনয়ে ফেরার কোন আভাস তিনি না দিলেও ফের দেখা দিচ্ছেন জনপ্রিয় এ তারকা।

আরটিভির জনপ্রিয় সেলিব্রেটি শো আমি আর মা। এ অনুষ্ঠানে এবার অতিথি হয়ে এসেছেন অভিনেত্রী বিন্দু ও তাঁর মা । মা দিবসের আয়োজনে বিন্দু বলবেন তার মাকে নিয়ে। তার মা বলবে বিন্দুর বেড়ে ওঠার গল্প। সেই সঙ্গে অনুষ্ঠানে থাকছে তার ছোট বেলার ছবি ও ভিডিও ফুটেজ।

তানিয়া আহমদের উপস্থাপনায় ও সোহেল রানা বিদ্যুত এর প্রযোজনায় অনুষ্ঠানটি প্রচার হবে ৮ মে রবিবার রাত ৯ টা ৫০ মিনিটে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডা. হামদু মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব, আত্মপ্রকাশ করল এলএফবি

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত