,

আইপিএলে ধোনির দলে খেলতে পারেন তামিম!

tamimস্পোর্টস ডেস্ক : ভারতীয় প্রিমিয়ার লিগের (আইপিএল) নবম আসরে চোটে জর্জরিত এবারের দলগুলো। আগের কোনো আসরে এত বেশি ইনজুরি দেখা যায়নি। যে কারনে ভারতের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া একটি সংবাদ প্রকাশ করে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ নাকি ইনজুরি প্রিমিয়ার লিগ।

এবারের আইপিএলে এই পর্যন্ত ১৩ জন তারকা ক্রিকেটার ইনজুরি সমস্যায় ভুগেছেন। যাদের মধ্যে ১১ জন ইনজুরির জন্য এই মৌসুমে আর অংশগ্রহণ করতে পারবে না। এর মধ্যে সবচেয়ে বেশী সমস্যায় ভুগেছে আসরের নতুন দল রাইজিং পুনে সুপারজায়ান্ট। মাত্র ৯ দিনের মধ্যে তাদের ৪ জন গুরুত্বপূর্ণ বিদেশি খেলোয়াড় ইনজুরির কারনে এখন আসরের বাইরে। তাই তারা এখন দলে নতুন করে খেলোয়াড় নেয়ার পরিকল্পনা করছে। তাই এবার আইপিএলে সুযোগ পেতে পারেন বাংলাদেশ দলের ড্যাসিং ওপেনার তামিম ইকবাল। ক্রিকেট ভিত্তিক ওয়েব সাইট ইএসপিএন ক্রিকইনফো এমনটাই জানিয়েছে।

ক্রিকইনফো পুনের জন্য দশ জন ক্রিকেটারের একটি তালিকা প্রকাশ করেছে। আর সে তালিকায় বেশ উপরেই আছেন বাংলাদেশ দলের ড্যাসিং ওপেনার তামিম ইকবাল। তালিকায় তার অবস্থান তিনে।

আইপিএলে অন্তর্ভুক্ত হবার মত সেই ১০ জন ক্রিকেটারের তালিকা নিম্নে দেয়া হল-

১. বেন স্টোকস (ইংল্যান্ড)
২. জনসন চার্লস (ওয়েস্ট ইন্ডিজ)
৩. তামিম ইকবাল (বাংলাদেশ)
৪. মাইকেল হাসি (অস্ট্রেলিয়া)
৫. ড্যারেন সামি (ওয়েস্ট ইন্ডিজ)
৬. জো রুট (ইংল্যান্ড)
৭. গ্রান্ট ইলিয়ট (নিউজিল্যান্ড)
৮. কেভন কুপার (ওয়েস্ট ইন্ডিজ)
৯. মারলন স্যামুয়েলস (ওয়েস্ট ইন্ডিজ)
১০. কেভিন ওব্রায়ান (আয়ারল্যান্ড)

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে