এবার টম ক্রুজের সঙ্গে দীপিকা!

dipikaবিনোদন ডেস্ক : চলতি বছরটা যেন স্মরণীয় করেই রাখতে চাইবেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। চলতি বছরে ‘ফাস্ট এন্ড ফিউরিয়াস’ খ্যাত তারকা অভিনেতা ভিন ডিজেলের সঙ্গে ‘ট্রিপল এক্স’-এর দ্য রিটার্ন অব জেন্ডার কেজ সিনেমার মাধ্যমে হলিউডে পা রাখেন দীপিকা।

সিনেমার শুটিং এখনো শেষ হয়নি, আর এরমধ্যেই শোনা যাচ্ছে সুপারস্টার টম ক্রুজের বিপরীতে হলিউডের আরও একটি সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন দীপিকা পাডুকোন। খবর টাইমস অব ইন্ডিয়ার।

খবরে বলা হয়, ভিন ডিজেলের পর দীপিকা এবার অভিনয় করতে পারেন টম ক্রজের সঙ্গে। ‘দ্য মাম্মি’ সিনেমার পরবর্তী সিক্যুয়াল ‘দ্য মাম্মি রিবুট’-এ টম ক্রজের সঙ্গে অভিনয়ের জন্য নাকি এরইমধ্যে অডিশনও দিয়েছেন তিনি!

তবে অডিশনটা চুপেচাপে দিয়েছেন গত মাসেই। যদিও কাস্টিং ডিরেক্টরের কাছ থেকে এখনো কোনো বার্তা পাননি দীপিকা। অ্যালেক্স কার্টজম্যান পরিচালিত ছবিটিতে আরও অভিনয় করবেন হলিউড অভিনেত্রী সোফিয়া বাউটেলা। ‘দ্য মামি রিবুট’ মুক্তি পাবে ২০১৭ সালের জুনে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডা. হামদু মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব, আত্মপ্রকাশ করল এলএফবি

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত