,

সুস্থ জীবনের জন্য চাই সুনিদ্রা

19229-boroস্বাস্থ্য ডেস্ক : যান্ত্রিক জীবনের অতি ব্যস্ততায় পর্যাপ্ত ঘুমানোর সময় নেই অনেকের কাছেই। রাতের পর রাত ফোন, কম্পিউটার, ইন্টারনেটের সামনে বসে পার করছেন, সকাল থেকে আবার পড়াশোনা বা অফিসের কাজ। ঘুমানোর অতো সময় কোথায়! অথচ পর্যাপ্ত ঘুম কিন্তু জীবনের জন্য, শরীরের জন্য, সুস্থতার জন্য অবশ্য প্রয়োজনীয়। রাতের নির্বিঘ্ন গভীর ঘুম পরদিন শরীরকে চনমনে রাখে, দিন শুরু হয় নতুন শক্তিতে আর উদ্দীপনায়।

এসব আমরা কমবেশি সকলেই জানি, তাইনা? আসুন জেনে নেই ঘুমের ভিন্ন রকম কিছু উপকারিতা। আর আপনাদের জন্য সেগুলো লিখেছেন ডাঃ মুনতাসীর মারুফ। কে জানে, তথ্য গুলো জানার পড়ে পর্যাপ্ত ঘুমের প্রতি আপনি হয়তো আগ্রহী হয়ে উঠবেন আরেকটু বেশী!

স্লিম ফিগারের জন্য চাই পর্যাপ্ত ঘুমঃ-
এক গবেষণার পরে বিজ্ঞানীরা বলছেন, যারা কম ঘুমায় তাদের মোটা হওয়ার সম্ভাবনা বেশী থাকে। দেখা গেছে, যারা রাতে মাত্র ৫ ঘন্টা ঘুমায় তাদের দেহে ক্ষুধা উদ্রেককারী হরমোন বেশী নিঃসৃত হয়। এ নিঃসরণের পরিমাণ যারা ৮ ঘন্টা ঘুমায় তাদের চেয়ে ১৫% বেশী। একই সাথে ক্ষুধা কমানোর হরমোনটিও কম নিঃসৃত হয়। বেশী ক্ষুধার কারণে এরা বেশী খায়, ফলে অবশ্যই বাড়তে থাকে ওজন। আর তাই,

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও সুনিদ্রা প্রয়োজনঃ-
যখন আমরা ঘুমিয়ে থাকি, তখন দেহে ‘মেলাটোনিন’ হরমোন নিঃসৃত হয়, যা ক্যান্সার-প্রতিরোধী এক ধরণের অ্যান্টিঅক্সিড্যান্টও। দেখা গেছে, যেসব মহিলা রাতে কাজ করেন, তাদের মধ্যে ব্রেস্ট ক্যান্সার হবার ঝুঁকি ৭০ গুণ বেশী। এছাড়া রাতের পর রাত জেগে থাকা মানুষের গ্যাস্ট্রিক আলসারের সম্ভাবনাও বেশী থাকে। কারণ, গ্যাস্ট্রিক অ্যাসিডের ক্ষতিকর প্রভাব থেকে পাকস্থলীর কোষকে রক্ষা করে যে রাসায়নিক পদার্থ- তা ঘুমিয়ে থাকা অবস্থায়ই বেশী নিঃসৃত হয়।

বার্ধক্য ঠেকিয়ে রাখতেও ঘুমের ভূমিকা উল্লেখ্যযোগ্যঃ-
রাতের পর রাত নিদ্রাহীনতা বার্ধক্যজনিত রোগের তীব্রতা বাড়ায়। অপরদিকে, গবেষকরা দেখেছেন, যারা রাতে গড়ে ৬-৭ ঘন্টা ঘুমায়, তারা সাড়ে চার ঘন্টার কম ঘুম যাদের, তাদের চেয়ে বেশীদিন বাঁচে।

পর্যাপ্ত ঘুম স্মৃতিশক্তি বৃদ্ধিতেও সহায়কঃ-
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা এক দল ব্যক্তিকে পিয়ানো বাজানো শিখিয়ে তাদের দুই গ্র“পে ভাগ করে দেন। এক গ্র“প শেখার পরবর্তী ১২ ঘন্টা ঘুমায়, অপর গ্র“প এই ১২ ঘন্টা জেগে থাকে। পরবর্তীতে দেখা যায়, যারা ঘুমিয়েছিল, তারা পিয়ানোতে সঠিক সুরটি তুলতে বেশী পারঙ্গমতা দেখিয়েছে। এর কারণ হিসেবে বিজ্ঞানীরা বলেন, এ সময় অন্য কোন তথ্য বা কাজ তাদের ব্রেনকে ব্যস্ত না রাখায় শেখা সুরটি স্মৃতিতে ভালভাবে গেঁথেছে।

আর তাই, জীবনকে অতি ব্যস্ততায় জড়িয়ে না ফেলে নিজের বিশ্রামের জন্য সময় বের করুন, পর্যাপ্ত সময় ঘুমান। যাপন করুন সুস্থ, নীরোগ, দীর্ঘ জীবন।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর