বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

অবসর নেওয়ার পর যা করবেন ধোনি

mahendra-_111810স্পোর্টস ডেস্ক : মহেন্দ্র সিং ধোনি। বিশ্বের সেরা ফিনিশার। অধিনায়ক হিসেবেও তার স্থান ‘বিশেষ’ হয়ে আছে ভারতীয় ক্রিকেটে। যার নেতৃত্বে ক্রিকেটের তিন ফরমেটেই ভারত পেয়েছে সবচেয়ে বেশি সাফল্য। এক কথায় টিম ইন্ডিয়ার বর্তমান যে ছুটে চলা কিংবা একের পর এক বিশ্বজয় সবই এসেছে তাঁর একনিষ্ঠ নেতৃত্বে। এমন অভাবনীয় সাফল্যের কারিগর কি সারাজীবনই ক্রিকেট মাঠে থাকবেন? উত্তরে না শব্দটিই আসবে। আজ না হয় কাল ধোনিকে তো ক্রিকেট থেকে বিদায় নিতেই হবে।

তবে ক্রিকেট যার মনের খোরাক। যার সমস্ত হৃদয় সেই ২২ গজের মধ্যেই পড়ে থাকে। তিনি ক্রিকেটকে গুডবাই বলার পর নাকি ব্যবসায় নিজেকে আত্মনিয়োগ করবেন। এরই মধ্যে বিভিন্ন ব্যবসায় সফলভাবে অংশও নিয়েছেন ধোনি।

জানা যায়, রিয়েল এস্টেট, সিকিওরিটি সলিউশন্স, জিম-চেন থেকে শুরু করে স্পোর্টস অ্যাপারেল চেন ‘সেভেন’র মত বড় বড় ব্যবসায় কাজ শুরু করেছেন ধোনি।

এ ছাড়া ইন্ডিয়ান হকি লিগ, ইন্ডিয়ান সুপার লিগ এবং সুপারস্পোর্ট ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপেও দল কিনেছেন তিনি। বিভিন্ন সংস্থায় বিনিয়োগও করছেন ভারতীয় অধিনায়ক।

উল্লেখ্য, ২০০৪ সালে বাংলাদেশের বিপক্ষে একদিনের ক্রিকেটে অভিষেক হয় ধোনির। অভিষেকের পর থেকেই নিজের দক্ষতার জানান দিয়ে যাচ্ছেন তিনি। ২০০৮ ও ২০০৯ সালে আইসিসির একদিনের ক্রিকেটের বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার পান ধোনি। তাঁর নেতৃত্বেই ভারত ২০০৭ সালে টি-টোয়েন্টি ও ২০১১ সালে ওয়ানডে বিশ্বকাপের শিরোপা জয় করে।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত