,

ফাইনালে উঠেও আফসোস থাকলো জিদানের

3স্পোর্টস ডেস্ক : ‘ভাগ্যের লিখন না যায় খণ্ডন’ এমন একটি প্রবাদ রয়েছে। বুধবার রাতে রিয়াল মাদ্রিদের ক্ষেত্রে শতভাগ প্রমাণ মিলল এ প্রবাদের! রোনালদো-বেলরা গোল দিতে না পারলেও প্রতিপক্ষ ম্যানচেস্টার সিটির খেলোয়াড় ফেমান্দো একটি গোল উপহার দিয়েছেন রিয়ালকে। দুই লেগ মিলে সেই গোলই লস ব্লাঙ্কসদের ফাইনালের খেলা নিশ্চিত করে দিয়েছে (১-০)!

এদিকে ফাইনালে উঠেও আফসোস থাকলো রিয়াল কোচ জিনেদিন জিদানের। ধার করা গোলে শিরোপা নির্ধারণী ম্যাচ খেলার চেয়ে নিজেদের গোলে সেটা করতে পারলে বোধ হয় বেশি খুশি হতেন ফরাসি এই কিংবদন্তি। জানালেন, দ্বিতীয়ার্ধে রিয়াল একটি গোল পেতে পারত।

জিনেদিন জিদান বলেন, ‘আমি মনে করি, আমাদের অন্তত আরেকটি গোল পাওয়া দরকার ছিল। দ্বিতীয়ার্ধেই সেটা পেতে পারতাম। কিন্তু এটা সেমিফাইনাল। ম্যাচ শেষ হওয়ার আগ পর্যন্ত দুঃশ্চিন্তায় ছিলাম।’

রোমাঞ্চকর একটি সেমিফাইনাল উপহার দেয়ায় প্রতিপক্ষ ম্যানচেস্টার সিটির প্রশংসা করতে ভুল করেননি জিদান। বলেন, ‘এক সপ্তাহ আগেও এই সিটিকে আমি দেখিনি। দ্বিতীয় লেগে তারা আমাদের কঠিন পরীক্ষায় ফেলে দিয়েছে। যদিও তারা খুব একটা সুযোগ তৈরি করতে পারেনি, তার পরও আমি বলব, সিটি দারুণ খেলেছে। তাদের রক্ষণভাগও ভালো পারফর্ম করেছে।’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে