বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পাঞ্জাবকে হারিয়ে সাকিবের কলকাতা আবার শীর্ষে

241815স্পোর্টস ডেস্ক : ছয় ম্যাচ পর আবার ঘরের মাঠে ফিরে শীর্ষে উঠে গেল সাকিব আল হাসানের কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। বুধবার রাতে তারা কিংস ইলেভেন পাঞ্জাবকে হারিয়ে দিয়েছে ৭ রানে। ৯ ম্যাচে কেকেআরের পয়েন্ট দাঁড়ালো ১২। সমসংখ্যক ম্যাচে গুজরাট লায়ন্সেরও পয়েন্ট ১২। কিন্তু নেট রান রেটে এগিয়ে রয়েছে কেকেআরই।

এদিন ইডেন গার্ডেনে পাঞ্জাবের সামনে ১৬৫ রানের লক্ষ্য ছুঁরে কেকেআর। একদিকে পেস অন্যদিকে স্পিন আক্রমণের সামনে মাত্র ১৩ রানে টপ অর্ডারের মার্কাস স্টোনিস (০), মুরালি বিজয় (৬) এবং মানন বোরাকে (০) হারিয়ে ধুঁকতে থাকে পাঞ্জাব। এখান থেকে দলকে উদ্ধার করার চেষ্টা করেও ব্যর্থ হন ঋদ্ধিমান সাহা (২৪)।

তবে ৪২ বলে ছয় চার, চার ছক্কায় ৬৮ রানের ইনিংস খেলে গ্লেন ম্যাক্সওয়েল পাঞ্জাবকে জয়ের স্বপ্ন দেখান। ৭ বলে ২১ রান করে দিয়ে সেই স্বপ্নকে আরও বড় করেন অক্ষর প্যাটেল। কিন্তু আন্দ্রে রাসেলের করা শেষ ওভারে মুড়িমুড়কির মতো উইকেট চলে গেল পাঞ্জাবের। ফলাফল কেকেআরের ৭ রানের জয়। চার ওভারে মাত্র ২০ রান দিয়ে ৪ উইকেট তুলে নিয়েছেন রাসেল। ২৭ রানে পিযুষ চাওলা ২টি এবং মরনে মরকেল পেয়েছেন ১টি উইকেট। ৩ ওভারে ২১ রান দিয়ে উইকেটবঞ্চিত থেকেছেন সাকিব।

এরআগে টস জিতে কেকেআরকে ব্যাট করতে পাঠায় পাঞ্জাব। নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে গম্ভীরের দল স্কোরবোর্ডে জমা করে ১৬৪ রান। গত কয়েকটি আইপিএল থেকেই নিজেদের সেরা উদ্বোধনী জুটি হিসেবে প্রমাণ করে আসছেন গম্ভীর-রবিন উথাপ্পা। এদিন তারা আরও একবার প্রমাণ করলেন কেন তারা সেরা? ১৩.৩ ওভারে স্কোরবোর্ডে উঠে ১০১ রান।

ভারতীয় দলে জায়গা পেতে মরিয়া গম্ভীরের ব্যাট যেন থামছেই না। ৪৫ বলে ছয় চার, এক ছক্কায় খেলেছেন ৫৪ রানের ইনিংস। গম্ভীরের চেয়েও চালিয়ে খেলেছেন উথাপ্পা। ৪৯ বলে ছয় চার, দুই ছক্কায় তার ব্যাট থেকে এসেছে ৭০ রান। এছাড়া ইউসুফ পাঠান ১৬ বলে ১৯ এবং আন্দ্রে রাসেল ১০ বলে করেন ১৬ রান। এক ম্যাচ বাদে ফের একাদশে জায়গা পাওয়া বাংলাদেশের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ব্যাট হাতেই নামার সুযোগ পাননি। কেকেআরের তিনটি উইকেটেরই পতন হয়েছে রান আউটে। তাই পাঞ্জাবের কোন বোলারই উইকেটের স্বাদ পাননি। যেখানে ৪ ওভার হাত ঘুরিয়ে ২৪ রান দিয়ে ভালো বোলিংয়ের স্বাক্ষর রেখেছেন অক্ষর প্যাটেল। অসাধারণ বোলিং নৈপুণ্যর পুরস্কার পেয়েছেন রাসেল ম্যান অব দ্য ম্যাচ হয়ে।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত