দিবা-রাত্রির ফার্স্ট-ক্লাস ম্যাচ হবে বাংলাদেশে!
স্পোর্টস ডেস্ক : আন্তর্জাতিক ক্রিকেটে দিবা-রাত্রির টেস্ট শুরু হয়ে গেছে। পুরো ক্রিকেট বিশ্বের নজর কেড়েছে এটি। এখন অনেক দেশই দিবা-রাত্রির টেস্ট খেলতে আগ্রহী। আগামী ডিসেম্বরে নিউজিল্যান্ড সফরেও বাংলাদেশকে দিবা-রাত্রির টেস্ট খেলার প্রস্তাব দিয়েছে নিউজিল্যান্ড।
ফলে, পুরো ক্রিকেট বিশ্বের সঙ্গে তাল মেলাতে বাংলাদেশও দিবা-রাত্রির টেস্টের জন্য প্রস্তুতি নিতে চায়। বিসিবি সিইও নিজামউদ্দিন চৌধুরী জানিয়েছেন, প্রথম পদক্ষেপ হিসেবে ২০১৬-১৭ মৌসুমে ঘরোয়া প্রথম শ্রেণীর ম্যাচ ফ্লাড লাইটের আলোয় হতে পারে।
তিনি আরও জানিয়েছেন, যদি শেষমেশ নিউজিল্যান্ড দিবা-রাত্রির টেস্ট আয়োজন করে তাহলে আমরা তার আগে প্রস্তুতি নেয়ার সময় পাব। কারণ, আমাদের ঘরোয়া মৌসুম শুরু হয় অক্টোবরে।











