,

বলিউডে চলচ্চিত্র পুরস্কার পেলেন যারা

price (1)_111668_1বিনোদন ডেস্ক : গতকাল মঙ্গলবার ভারতে ৬৩তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এই আসর বসেছিল দেশটির বিজ্ঞান ভবনে।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের সামনে রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের হাত থেক সেরা অভিনেতা ও অভিনেত্রীর পুরস্কার নিলেন অমিতাভ বচ্চন ও কঙ্গনা রানাউত।

বিগ বি-র এই স্মরণীয় মুহূর্তে উপস্থিত ছিল গোটা পরিবার। স্ত্রী জয়া, ছেলে অভিষেক, পুত্রবধূ ঐশ্বর্য রাই, মেয়ে শ্বেতা বচ্চন ও জামাই নিখিল নন্দাও উপস্থিত ছিলেন অনুষ্ঠানে।

এছাড়াও উপস্থিত ছিলেন জনপ্রিয় চিত্র পরিচালক সঞ্জয় লীলা বনশালি, কালকি কোচলিন, কবীর খান, রেমো ডিসুজা, মোনালি ঠাকুর এবং অন্যান্যরা।

অমিতাভের পরনে ছিল কালো স্যুট। পিকু ছবিতে বাঙালি খিটখিটে বাবার ভূমিকায় অভিনয় করে এই বয়সেও সেরা অভিনেতার পুরস্কার ছিনিয়ে নিলেন বিগ বি।

অন্যদিকে অফ সোল্ডার গাউনে মোহময়ী রূপে এদিন দেখা গেল কঙ্গনাকে। তনু ওয়েডস মনু ছবিতে দ্বৈত ভূমিকায় অভিনয় করে তিনি বিচারকদের মন জিতে নিয়েছেন। এই প্রথমবার নয়, এর আগে ফ্যাশন ও কুইন ছবির জন্য দুবার ন্যাশনাল অ্যাওয়ার্ড জিতেছেন কঙ্গনা। পুরস্কার পেয়েছে সুপারস্টার সলমন খানের বজরঙ্গী ভাইজান ছবিটি জনপ্রিয় ছবি বিভাগে পুরস্কার পেয়েছে।

পুরস্কার নিতে এসেছিলেন ছবির পরিচালক কবীর খান। কালো রংয়ের বন্ধগলায় দারুন মানিয়েছিল কবীরকে। অন্যদিকে মার্গারিটা উইথ স্ট্র ছবির জন্য বিচারকদের বিচারে বিশেষ পুরস্কার পেয়েছেন কালকি কোচলিন। ফিউশন বেজ রংয়ের শাড়িতে একেবারে অন্যরূপে কালকি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে