,

শিরোপার আরও কাছে লিভারপুল

ইংলিশ প্রিমিয়ার লিগে একটা সময় ছিল ‘অল রেড-রাজ’। ‘একটা সময়’ বলতে নব্বই দশকের আগের কথা বলা হচ্ছে। ১৯৮৯-৯০ মৌসুমে জেতার পর লিগ শিরোপা কোনো এক রহস্যময় কারণে লিভারপুলের সঙ্গে গোস্যা করে বসল। নব্বইয়ের পর কিছুতেই অল রেডদের হাতে ধরা দিলো না আরাধ্য শিরোপা। অনেক হয়েছে, আর নয়! এমন ভাবনাই কিনা এ মৌসুমে দুরন্ত গতিতে ছুটছে ব্রেন্ডন রজার্সের দল। আজ নরউইচ সিটিকে ২-৩ ব্যবধানে হারিয়ে শিরোপার আরও কাছে চলে গেল অল রেডরা। এক্ষেত্রে লিভারপুল কিছুটা ধন্যবাদ দিতে পারে সান্ডারল্যান্ডকে। শিরোপা প্রতিদ্বন্দ্বী চেলসিকে ২-১ গোলে হারিয়ে শিরোপা জয়ের পথটা অনেক মসৃণ করে দিয়েছে সান্ডারল্যান্ড। 

ম্যানচেস্টার সিটির বিপক্ষের ম্যাচের মতো আজও অলরেডদের হয়ে প্রথম গোলটি করেন রাহিম স্টার্লিং। ম্যাচের ৪ মিনিটেই নরউইচের জালে বল জড়িয়ে দেন লিভারপুল উইঙ্গার। ১১ মিনিটে ব্যবধান বাড়িয়ে নেন ফর্মের তুঙ্গে থাকা লুইস সুয়ারেজ। লিগে এটি তাঁর গোল সংখ্যা ৩০। 

দ্বিতীয়ার্ধে বিরাট চমক। ৫৪ মিনিটে নরউইচের গ্যারি হোপার বল জড়িয়ে দেন লিভারপুলের জালে। গোলের ব্যবধান নিরাপদ নয় ভেবেই কিনা দৃশ্যপটে আবারও হাজির স্টার্লিং। ৬২ মিনিটে ব্যবধান করলেন ১-৩। কিন্তু রজার্সের বুকে কাঁপুনি ধরিয়ে দিতে ৭৭ মিনিটে নরউইচের রবার্ট স্নোডগ্রাস বল জড়িয়ে দিলেন লিভারপুলের জালে। তবে শেষ পর্যন্ত স্বস্তি নিয়েই মাঠ ছেড়েছে অল রেডরা। চূড়ান্ত স্কোর লাইন নরউইচ ২:৩ লিভারপুল।

৩৫ ম্যাচে ৮০ পয়েন্ট নিয়ে লিভারপুলের অবস্থান শীর্ষে। সমান সংখ্যক ম্যাচে দ্বিতীয় অবস্থানে থাকা চেলসির পয়েন্ট ৭৫, ৩৩ ম্যাচ খেলে তৃতীয় অবস্থানে থাকা ম্যানচেস্টার সিটির পয়েন্ট ৭১।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর