জন্মদিনে আনুশকাকে বিরাটের উপহার!

anuskaস্পোর্টস ডেস্ক : জন্মদিনে এমন উপহার আগে কখনও পেয়েছেন কি আনুশকা? হতে পারে অনেক দামি গিফট পেয়েছেন। কিন্তু এমন অভিনব পুরস্কার পেয়েছিলেন কি আগে? এ বার ‘এক্স’-এর কাছ থেকে পেলেন এমনই তাক লাগানো উপহার। ব্রেক আপের সময় নিজের টুইটার ও ইনস্টাগ্রাম থেকে আনুশকাকে আনফলো করে দিয়েছিলেন বিরাট।

কিন্তু বেশ কিছুদিন ধরেই বিরাট-আনুশকার সম্পর্কের বরফ গলছিল একটু একটু করে। লোকের ব্যাঙ্গের মুখ থেকে আনুশকাকে রক্ষা করা থেকে শুরু করে একসঙ্গে রেস্তোরাঁয় ডিনারে যাওয়া, সবেতেই প্যাচ আপের একটা চোরা ইঙ্গিত পাওয়া যাচ্ছিল। এ বার জন্মদিনের উপহারে প্রাক্তনকে চমকে দিয়ে আরও এক ধাপ এগোলেন ভারতের টেস্ট দলের অধিনায়ক বিরাট কোহালি।

গত ১ মে ছিল আনুশকার জন্মদিন। ছবির শুটিংয়ে পাঞ্জাবে ছিলেন আনুশকা। সেখানেই সকলের সঙ্গে কেক কেটে জন্মদিন পালন করেন তিনি। কিন্তু সবার অলক্ষে ‘এক্সক্লুসিভ’ উপহার পেলেন এক্স বয়ফ্রেন্ডের কাছ থেকে। আনুশকাকে ফের ইনস্টাগ্রাম ও টুইটারে ‘ফলো’ করলেন বিরাট।

তাহলে কি এ বার সত্যিই এক হতে চলেছেন এ জুটি। এটা জানতে সবাইকে আরো অপেক্ষা করতে হবে। সূত্র: আনন্দবাজার

এ জাতীয় আরও খবর

ঢাকাসহ তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন

বিশ্বে ২৫ কোটির বেশি মানুষ জানেন না তাঁদের ডায়াবেটিস আছে

বিশ্ববাজারে তুলার ঘাটতির শঙ্কা, বাড়তে পারে দাম

শীতের সবজিতে বাড়তি দাম, ছোলাও কেজিতে বেড়েছে ২০ টাকা

লরেন্স বিষ্ণোই পরিচয়ে মাহমুদা মিতুকে হত্যার হুমকি

মৃত্যুর সাড়ে ৭ মাস পর সন্ত্রাসবিরোধী মামলার আসামি সামচু ঢালী

কৃষক কার্ডে মিলবে আবহাওয়ার পূর্বাভাসও: প্রতিমন্ত্রী

আদাবর থেকে যুবদল নেতা সজীব রানা আটক

হত্যার মামলায় জেল, সাত বছর পর জীবিত মিলল সেই নারী

ঢাকার পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি দেখলেন প্রধানমন্ত্রী

মুক্তি পেয়ে সরকারকে ধন্যবাদ জানালেন কামাল উদ্দিন

শ্রমিক অসন্তোষে বন্ধ ১৪৭ পোশাক কারখানা: বিজিএমইএ