বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সত্যিকারের ‘অরো’র মৃত্যু!

a-auro-1বিনোদন ডেস্ক : বলিউডের ‘পা’ ছবির ‘অরো’ চরিত্রটির কথা অনেকের মনে আছে নিশ্চয়। অমিতাভ বচ্চন অভিনয় করেছিলেন ১৪ বছর বয়সী এক ছেলের চরিত্রে, যাকে কিনা বয়সের চেয়ে খুব দ্রুত বার্ধক্য ঘিরে ধরেছে। সেই চরিত্রটিরই বাস্তবরূপ দেখা গিয়েছিল নিহাল বিটলার মধ্যে। কিছুদিন আগে বাস্তবের এই ‘অরো’ আমির খানের সঙ্গে দেখা করে উঠে এসেছিলেন খবরের শিরোনামেও। অবশেষে সেই ছেলেটি মাত্র ১৪ বছর বয়সে পৃথিবী থেকে বিদায় নিল।
বাস্তবের ‘অরো’ খেলছে তাঁর কাছাকাছি বয়সের বন্ধুদের সঙ্গেমাত্র এক বছর বয়স থেকে নিহাল আক্রান্ত হয় প্রোগেরিয়া রোগে। এই রোগে মানবদেহ বয়সের চেয়ে দ্রুত বুড়িয়ে যেতে শুরু করে। বার্ধক্যের সমস্যাগুলোতে অল্প বয়সেই আক্রান্ত হতে শুরু করে।
গত সোমবার রাতে নিহাল তাঁর জন্মস্থান ভারতের তেলেঙ্গানার করিম নগরে মারা যায়। দীর্ঘদিন ধরে সে বাতের সমস্যায় ভুগছিল। সোমবার দুপুরে এক আত্মীয়ের বিয়েতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে নিহাল।
বোন ও বাবার সঙ্গে নিহাল, আমির খানের সঙ্গে সাক্ষাতের সময়গত ডিসেম্বরে নিহাল অভিনেতা আমির খানের সঙ্গে দেখা করার ইচ্ছা পোষণ করেছিল। ফেসবুক পেজের মাধ্যমে আমিরের কাছে এই খবরটি পৌঁছালে প্রোগেরিয়ায় আক্রান্ত সত্যিকারের ‘অরো’র সঙ্গে দেখা করেন তিনি। সে সময় আলোচনায় উঠে আসে নিহাল। তাছাড়া ২০০৯ সালে ‘পা’ ছবিটি মুক্তির পর থেকেই নিহালকে সবাই ‘অরো’ বলেই ডাকতে শুরু করে। অনেকে নিহালের শারীরিক সীমাবদ্ধতা নিয়ে ঠাট্টা করে বলে বেশ কয়েক বছর আগেই সে স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছিল।
গত ২০ জানুয়ারি নিজের ১৪তম জন্মদিন পালন করে নিহাল। ইন্ডিয়ান এক্সপ্রেস

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত