,

নকল গান ও ভিডিও নিয়ে বিতর্কিত ইমরান [ভিডিও]

imranবিনোদন প্রতিবেদক : নকল গান ও ভিডিও তৈরি করে গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়াসহ দেশীয় সঙ্গীতাঙ্গনে বেশ বিতর্কের মুখোমুখি হয়েছেন চ্যানেল আই সেরাকণ্ঠ শিল্পী ইমরান।

২৮ এপ্রিল বাজারে আসে তার নতুন গান ‘ফিরে এসো না’-এর মিউজিক ভিডিও। গানটিতে সুর ও কণ্ঠ দেয়ার পাশাপাশি সঙ্গীতায়োজনও করেছেন তিনি। এরই মধ্যে ভিডিওটি নকল বলে অভিযোগ করেছেন শ্রোতা-দর্শকরা।

চন্দন রায় চৌধুরীর পরিচালনায় এ ভিডিওটিতে ইমরানের সঙ্গে অভিনয় করেছেন মডেল পিয়া বিপাশা। ভিডিওটি প্রকাশের পর অনেকের কাছে বেশ প্রশংসা পেলেও ঠিক একদিন পরই ঘটে উল্টো ঘটনা। বেরিয়ে আসে আসল সত্য।

রোতা মহলে অভিযোগ ওঠে রাশিয়ান শিল্পী এলভিরার জনপ্রিয় ‘ভিসিও রেশেনো’ গানের মিউজিক ভিডিওকে নকল করে ইমরানের ফিরে এসো না গানের মিউজিক ভিডিওটি তৈরি করা হয়েছে।

রাশিয়ান শিল্পীর গানটি দেখুন
এ অভিযোগ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে যখন ইমরানের সমালোচনায় দর্শক-শ্রোতারা মুখর তখন এ শিল্পী মুখ খোলেন বেশ দম্ভোক্তি নিয়ে।

ইমরান বলেন, ‘ভিডিও নকল হোক, গান তো আসল। শ্রোতারা যে গান এবং ভিডিওটি গ্রহণ করেছেন এটাই বড় কথা।’

ইমরানের এমন মন্তব্যের পর আরও তথ্য বেরিয়ে আসে। গানটির সুর ও সঙ্গীত নকল করা হয়েছে বলে নতুন অভিযোগ ওঠে।

পাকিস্তানি শিল্পী ফালাক সাবিরের ‘ইজাজত’ গানটির সুর ও সঙ্গীত চুরি করে ‘ফিরে এসো না’ গানটি তৈরি করা হয়েছে।

ক্যারিয়ারে অল্প সময়ের ব্যবধানে আলোচনার পরিবর্তে শ্রোতামহলে সমালোচনার মুখে বেশি পড়তে হয়েছে ইমরানকে। গেল বছর ঔদ্ধত্যপূর্ণ আচরণের কারণে সাবিনা ইয়াসমিনের মতো গুণী শিল্পীসহ একাধিক প্রযোজকও তার বিরুদ্ধে অভিযোগ এনেছিলেন।

ইমরানের গানের ভিডিও

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে