,

তরমুজ খেয়ে শিশুর মৃত্যু, অসুস্থ ১৭

tormojকুমারখালী উপজেলার কালুয়া এলাকায় তরমুজ খেয়ে শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় অসুস্থ হয়ে পড়েছে অন্তত ১৭ জন। তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।রোববার বেলা ১টার দিকে এ ঘটনা ঘটে। মৃত শিশুটি হচ্ছে কালুয়া এলাকার আসকর আলীর মেয়ে স্মৃতি (৮)।

অসুস্থ অন্য সদস্যরা হলেন- আসকর আলী ও তার স্ত্রী রেবেকা, তাদের ছেলে অনিক (১১), ঝন্টু, রেখা, মীম, জীম, আলতাফ, মারুফ, আবুল,কাশেম, নিলুফা, সারুফ, নীলা মোনয়ারা ও ফজিলা। এরা সবাই আসকরের আত্মীয়স্বজন।

মৃতদের চাচা রাসেল বাংলামেইলকে বলেন, শনিবার রাতে আসকর ঢাকা থেকে বাড়ি ফেরার সময় কুমারখালী বাজার থেকে একটি বড় ডোরাকাটা তরমুজ কিনে আনে। রোববার সকালে সেই তরমুজ বাড়ির লোকজনসহ অন্য স্বজনরা খায়। এরপরেই সবার ডায়রিয়া, বমি ও পেট ব্যথা শুরু হয়।

দুপুরের দিকে এলাকাবাসীরা তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করায়।  হাসপাতালে নেয়ার পথে আসকরের মেয়ে স্মৃতি ও পরে অনিকের মৃত্যু হয়।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) অরবিন্দ পাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলামেইলকে বলেন, ‘দুপুরে ১টা দিকে অসুস্থ ১৮ রোগীকে হাসপাতালে আনা হয়। এদের মধ্যে স্মৃতির মৃত্যু হয়।

আরএমও আরো বলেন, অসুস্থদের মধ্যে রাসেল নামের আরেক রোগীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। অসুস্থদের হাত-মুখ ফোঁলা ছিল। এবং তারা প্রচণ্ড পেট ব্যথায় কাতরাচ্ছিল।’
তরমুজে বিষাক্ত কেমিকেল থাকায় তারা খাদ্য বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছে বলে জানান ডা. অরবিন্দ পাল।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. আজিজুন নাহার ও কুষ্টিয়া সিভিল সার্জন ডা. মুস্তাফিজুর রহমান বাংলামেইলকে বলেন, ‘ঢাকার আইসিসিইউ টিমকে জানানো হয়েছে। তারা কুষ্টিয়া রওয়ানা দিয়েছে। তবে রোগীদের ঠিকমতো চিকিৎসা দেয়া হচ্ছে।’

এঘটনায় হাসপাতাল পরিদর্শন করেছে কুষ্টিয়ার জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল খালেক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর