,

শাকিবের নায়িকা কে?

Shakib Khanবিনোদন প্রতিবেদক : ‘বসগিরি’ থেকে অপু বিশ্বাসের সরে দাঁড়ানোর পরপরই ঢালিউড পাড়ায় কানাঘুঁষা চলছে ‘বসগিরি’তে কে হচ্ছেন শাকিব খানের নায়িকা? শাকিবের নায়িকার সম্ভাব্য তালিকায় উঠে এসেছে টালিগঞ্জের জনপ্রিয় দুই নায়িকা শ্রাবন্তী ও কোয়েল মল্লিকের নাম। ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, তাদের দুজনের সঙ্গেই কথাবার্তা চলছে। তবে কে থাকছেন সিনেমায় বিষয়টি এখনো পরিস্কার করেনি ছবিটির প্রযোজক প্রতিষ্ঠান।

ইতোমধ্যে তাদের মধ্য থেকে একজনকে চূড়ান্ত করাও হয়েছে বলে জানা গেছে। নায়িকার ছবিও পোস্ট করা হয়েছে ফেসবুকে। তবে ঠিক চেনা যাচ্ছেনা ছবিতে। বিষয়টিকে চমক হিসেবেই রাখতে চাচ্ছেন নির্মাতা। এব্যাপারে নির্মাতা শামীম আহমেদ রনিও পরিষ্কার করে কিছু জানালেন না। শুধু এটুকু জানিয়ে রাখলেন, শিগগিরই ঘোষণা করা হবে।

ছবিটির ইতিমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ৫ মে থেকে শুটিং শুরু হবে। শুরুর দিন বসুন্ধরার তিনশো ফিট এলাকায় শাকিব খান, মাজনুন মিজানসহ অন্যান্য শিল্পীরা যোগ দেবেন শুটিংয়ে। কোরবানি ঈদের মুক্তি পাবে ছবিটি। ছবিতে আরও অভিনয় করছেন সাদেক বাচ্চু মিজু আহমেদ প্রমুখ।বাংলামেইল

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে