,

হাপিয়ে উঠেছেন সানি লিওন

19023-boroবিনোদন ডেস্ক : সারাদিন মনের ভিতরে খুঁত খুঁত ঘ্যান ঘ্যান। ছিলেন পর্নোজগতে। বলিউডে এসে এরইমধ্যে শক্ত জায়গা গড়েছেন। কিন্তু ভালো ছবিতে অভিনয় করা হচ্ছে না। ভালো তারকাদের সঙ্গেও পর্দা ভাগাভাগির সুযোগ হয়নি। পর্নোজগত ছাড়লেও যৌনতাকে পাশ কাটাতে পারেননি তিনি। যারাই অভিনয়ের অফার করেন, সবাই অ্যাডাল্ট কমেডি বা অ্যাডাল্ট থ্রিলারের স্ক্রিপ্ট নিয়ে হাজির হন। এতে একেবারে হাপিয়ে উঠেছেন সানি লিওন। তাই এবার অ্যাডাল্ট কমেডি ছবিকে বিদায় জানাতে চাইছেন এ অভিনেত্রী।

সানি অভিনীত সর্বশেষ অ্যাডাল্ট কমেডি বক্স অফিসে তেমন সফল হয়নি। সম্প্রতি ভারতীয় একটি সংবাদমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে অ্যাডাল্ট কমেডি সিনেমা আর নয় বলে ঘোষণা দিয়ে সানি বলেন, ‘আমি এখন কোনো অ্যাডাল্ট কমেডি সিনেমায় অভিনয় করতে চাই না।

তবে এখন অ্যাডাল্ট কমেডি সিনেমায় অভিনয় না করলেও ভবিষ্যতে ভালো চিত্রনাট্য পেলে অ্যাডাল্ট কমেডি সিনেমায় অভিনয়ের বিষয়টি তিনি ভেবে দেখবেন বলেও জানিয়েছেন।

‘মাস্তিজাদে’ বক্স অফিসে মুখ থুবড়ে পড়ার পর সানি মনে করছেন, বলিউডে টিকে থাকতে হলে ভালো অভিনয় আর ভালো গল্পের ছবিতে নিজের নাম লেখাতে হবে। যৌনতা দিয়ে কিছুক্ষণ দর্শককে উত্তেজিত রাখা গেলেও মনের মধ্যে পাকাপোক্ত জায়গা করা যায় না। বরং এসব ছবিতে বেশি অভিনয় করলে হিতে বিপরীত হয়।

সাক্ষাৎকারে সানি জানিয়েছেন, তিনি এই মুহূর্তে অ্যাডাল্ট কমেডি ছবিতে আগ্রহী নন। তিনি সঠিক কোনও প্রজেক্টের অপেক্ষায় রয়েছেন। তেমন প্রস্তাব এলে তিনি সঙ্গে সঙ্গে রাজি হয়ে যাবেন। তাঁর মতে, ভারতীয় দর্শকরা অ্যাডাল্ট কমেডিকে সিরিয়াসলি নেন না।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে