আগস্টে মাঠে নামছেন আশরাফুল

18961-boroস্পোর্টস ডেস্ক : আড়াই বছর আন্তর্জাতিক ক্রিকেট থেকে নির্বাসিত মোহাম্মদ আশরাফুল। জাতীয় দলের জার্সিতে শেষ ওয়ানডে খেলেছেন বুলাওয়েতে জিম্বাবুয়ের বিপক্ষে ২০১৩ সালে। কালো অধ্যায় শেষে ক্রিকেট মাঠে ফেরার অপেক্ষায় ৩১ বছর বয়সী ‘অ্যাশ’। ১৩ আগস্ট ট্রাইব্যুনালের নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হলেই ফিরবেন ঘরোয়া ক্রিকেট লীগে। একই সঙ্গে, তিনি জানান পারফর্ম করেই জাতীয় দলে ফিরবেন সর্বকনিষ্ঠ এই সেঞ্চুরিয়ান।

মোহাম্মদ আশরাফুল, বাংলাদেশের ক্রিকেট আকাশে দূতি ছড়ানো প্রথম উজ্জ্বল তাঁরা। দৈহিক গড়নে ছোট হলেও সৃষ্টিশীল আর দূরদর্শী ব্যাটিং দর্শনে রাঙ্গিয়ে রাখতেন ক্রিকেট প্রেমীদের। ক্রিকেটে স্কুপ আর রিভার্স সুইপে ভিন্নমাত্রা এনে দেন অ্যাশ।

কিন্তু, ফিক্সিং নামক অন্যায় অধ্যায়ে পরিচিত হয়ে ক্রিকেট থেকে বহিষ্কার হয়েছিলেন আশরাফুল। আগামী ১৩ আগস্ট ট্রাইব্যুনালের নিষেধাজ্ঞার মেয়াদ শেষ ঘরোয়া ক্রিকেটে খেলতে আর কোন বাধা থাকবে না তার। আইসিসি বেধে দেয়া নিয়মের সাথে তাল মিলিয়ে এগুচ্ছেন ক্রিকেটে ফেরার নেশায়। সব কিছু ঠিক থাকলে, আগস্টে জাতীয় ক্রিকেট লিগে ফেরার বাসনা অ্যাশের।

এ জাতীয় আরও খবর

ঢাকাসহ তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন

বিশ্বে ২৫ কোটির বেশি মানুষ জানেন না তাঁদের ডায়াবেটিস আছে

বিশ্ববাজারে তুলার ঘাটতির শঙ্কা, বাড়তে পারে দাম

শীতের সবজিতে বাড়তি দাম, ছোলাও কেজিতে বেড়েছে ২০ টাকা

লরেন্স বিষ্ণোই পরিচয়ে মাহমুদা মিতুকে হত্যার হুমকি

মৃত্যুর সাড়ে ৭ মাস পর সন্ত্রাসবিরোধী মামলার আসামি সামচু ঢালী

কৃষক কার্ডে মিলবে আবহাওয়ার পূর্বাভাসও: প্রতিমন্ত্রী

আদাবর থেকে যুবদল নেতা সজীব রানা আটক

হত্যার মামলায় জেল, সাত বছর পর জীবিত মিলল সেই নারী

ঢাকার পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি দেখলেন প্রধানমন্ত্রী

মুক্তি পেয়ে সরকারকে ধন্যবাদ জানালেন কামাল উদ্দিন

শ্রমিক অসন্তোষে বন্ধ ১৪৭ পোশাক কারখানা: বিজিএমইএ