,

ম্যাচ ফিক্সিংয়ে ১০ বছরের কারাদণ্ড!

anurag-thakurস্পোর্টস ডেস্ক : ম্যাচ ফিক্সিং কেলেঙ্কারি বেশ ভালোই নাড়িয়ে দিয়েছিল ভারতকে। তিন বছর আগেই তো ভারতের পেসার শ্রীশান্তসহ আরও দুজন স্পট ফিক্সিং কেলেঙ্কারিতে জড়িয়ে তোলপাড় ফেলে দিয়েছিলেন। এবার বিসিসিআই মহাসচিব অনুরাগ ঠাকুর ম্যাচ ফিক্সিং ঠেকাতে তিন সদস্যের আলাদা একটা নৈতিকতা কমিটি করার উদ্যোগ নিয়েছেন। ম্যাচ ফিক্সিংয়ে কেউ দোষী সাব্যস্ত হলে তাঁর জন্য ১০ বছরের কারাদণ্ডের প্রস্তাব দিয়েছে সেই কমিটি।

এখন পর্যন্ত ভারতে ম্যাচ ফিক্সিং ঠেকাতে আলাদা কোনো আইন নেই। সে জন্যই অনুরাগ এবার লোকসভায় আলাদা একটা আইন পাস করার কাজ শুরু করেছেন। শুধু ম্যাচ ফিক্সিং নয়, বয়স চুরি বা অন্য যেকোনো নৈতিকতাবিরোধী কাজের জন্য শাস্তির বিধান রয়েছে এই নতুন আইনে। এখনকার যে আইন রয়েছে, তাতে অনেক রকম ফাঁকফোকর দিয়ে অপরাধীরা পার পেয়ে যান। শ্রীশান্থও যেমন কারাগারে গিয়েও পরে বেরিয়ে এসেছেন।

ক্রিকেট থেকে অবশ্য যাবজ্জীবন নিষিদ্ধ হয়েছেন। কিন্তু বিসিসিআই চাইছে, এ ধরনের অপরাধের শাস্তি যেন হয় ক্রিকেটের বাইরেও। জেল-জরিমানার বিধান রেখেই তাই করা হচ্ছে নতুন আইন।

ম্যাচ ফিক্সিংকে একধরনের ফৌজদারি অপরাধ হিসেবে আইনের মধ্যে নিয়ে আসার উদ্যোগ নিয়েছে অনেক দেশই। ভারতের লোকসভার সংসদ সদস্য অনুরাগের নেতৃত্বে দেশটিতেও এখন এমন উদ্যোগ নেওয়া হলো। ম্যাচ পাতানোর জন্য সর্বোচ্চ ১০ বছর থেকে শুরু করে অপরাধের মাত্রা অনুযায়ী বিভিন্ন মেয়াদের কারাদণ্ডের বিধান রাখার প্রস্তাব রাখা হয়েছে। আর বয়স চুরির জন্য কমপক্ষে ছয় মাস কারাদণ্ডের বিধানও থাকছে এই শাস্তিতে। সেই সঙ্গে ঘুষ বা অন্য কোনো আর্থিক অনিয়মের জন্য এখন যে জরিমানা আছে, তার পাঁচ গুণ জরিমানারও প্রস্তাব করা হয়েছে। লোকসভার নিম্নকক্ষে এখন এই বিল পাস হওয়ার অপেক্ষায় আছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে