,

সাকিব-কোহলিদের সম্ভাব্য একাদশ

Shakibস্পোর্টস ডেস্ক : জয়ের ধারায় ফেরার লক্ষ্য নিয়ে আজ রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুরের মুখোমুখি হবে সাকিবের কলকাতা নাইট রাইডার্স। বেঙ্গালুরুর চেন্নাস্বামী স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় ম্যাচটি শুরু হবে।

বিশ্বকাপে ভালো পারফর্মেন্সের কারণে আইপিএলে সাকিবের ভালো করা নিয়ে আশাবাদী ছিল কলকাতা। কিন্তু সাকিব সেটা পূরণ করতে পারেননি। চার ম্যাচ খেলে ব্যাট হাতে করেছেন মাত্র ২০ রান। বোলিংটাও ভালো হয়নি সাকিবের। চার ম্যাচে নিয়েছেন মাত্র দুই উইকেট। তবে গত ম্যাচে দলে না থাকলেও আজ হইত মাঠে দেখা যাবে টাইগার এই তারকাকে।

এদিকে আজ দলে ফিরতে পারেন ক্যারিবীয় ব্যাটিং দানব ক্রিস গেইল। চলুন দেখে নেয়া যাক রয়্যাল চ্যালেঞ্জার্সের বিপক্ষে কলকাতার সম্ভাব্য একাদশটি।

রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু (সম্ভাব্য) একাদশ:
ক্রিস গেইল, বিরাট কোহলি (অধিনায়ক), এবি ডি ভিলিয়ার্স, মান্দিপ সিং, শেন ওয়াটসন, কেদার যাদব/কেএল রাহুল (উইকেটরক্ষক), স্টুয়ার্ট বিনি, ইকবাল আবদুল্লাহ, অ্যাডাম মিলনে, জুবেন্দ্র চাহাল এবং এস অরবিন্দ।

কলকাতা নাইট রাইডার্স (সম্ভাব্য) একাদশ:
গৌতম গম্ভীর (অধিনায়ক), রবিন উথাপ্পা (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, সাকিব আল হাসান, ইউসুফ পাঠান, আন্দ্রে রাসেল, রাজগোপাল সতীশ, পীযুষ চাওলা, উমেশ যাদব, সুনীল নারাইন এবং জেসন হোল্ডার।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে