,

সাকিব কি আজ খেলবেন?

shakib_111367স্পোর্টস ডেস্ক : কোথাও পাওয়া গেল না। কিছু জানাও গেল না। নাইট শিবিরে সাকিবের অবস্থা কী? আজ কী দলে ফিরবেন, নাকি বসে থাকবেন? এই তথ্য পেতে গতকাল বিকেল নাগাদ কয়েক ঘণ্টা ব্যর্থ চেষ্টা করা হলো। ভারতীয় কয়েকজন সাংবাদিকের সঙ্গে ফেসবুকে যোগাযোগ করে এই চেষ্টাটা করা হয়। কিন্তু কেউ কিছু বলতে পারলেন না। শেষ পর্যন্ত সাকিব ভক্তদের জন্য সুখবর পাওয়া গেল ক্রিকইনফো’তে।

তার আগে যেটা জানা গেল, সেটা হলো বেঙ্গালুরুতে পৌঁছে গৌতম গম্ভীররা নাকি অনির্ধারিত অনুশীলন করেছেন। ঝাড়া দুই ঘণ্টা। এরপর পিচ পরখ করা হয়েছে। জয়ে ফেরার চেষ্টা টিমের আচরণে স্পষ্ট থাকলেও ওই একাদশ সম্পর্কে সবাই চুপ। হতে পারে কৌশল।

শোনা যাচ্ছে মনিষ পাণ্ডে অসুস্থতা কাটিয়ে দলের সঙ্গে যোগ দিয়েছেন। পর্যায়ক্রমে দুইবার নেটে ব্যাটও করেছেন। আলাদা ফিল্ডিং সেশনে অংশ নিয়েছেন। তার মানে তাকে গুরুত্বপূর্ণ এই ম্যাচে খেলানো হতে পারে। কিন্তু সাকিব?

ক্রিকইনফো ঘেঁটে জানা যাচ্ছে বাংলার রাজকুমার আজ নেমে পড়তে পারেন। বেঙ্গালুরুর যে ব্যাটিং লাইনআপ, তাতে সাকিবকে স্মরণ করতে পারে টিম কর্তারা। চায়নাম্যান বোলার হগ সেক্ষেত্রে বেঞ্চে চলে যেতে পারেন। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায়।

সাকিবের কাছ থেকে কলকাতা এবার নিজেদের চাহিদা মেটাতে পারছে না, এ কথা অস্বীকার করার উপায় নেই। বল হাতে টুকটাক অবদান রাখলেও, ব্যাটিংয়ে তিনে উঠে দলকে বিপাকে ফেলছেন। এই দিক চিন্তা করে সাকিবকে আজ নিচে খেলানো হতে পারে। কলকাতা দুই দিনের মধ্যে পয়েন্ট টেবিলে চারে নেমে গেছে। আজ হারলে আরো বিপদ। অন্যদিকে বেঙ্গালুরুর অবস্থাও মোটেও ভালো নয়। বাঘা-বাঘা সব ব্যাটসম্যান নিয়ে জয়ের খোঁজে হন্যে তারা। ৬ ম্যাচে দুই জয় নিয়ে ভিলিয়ার্স-গেইল-কোহলিরা আছে সপ্তম স্থানে!

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে