,

আইপিএলে নতুন যুগের ‘পল অ্যাডামস’

photo-1462109312স্পোর্টস ডেস্ক : পল অ্যাডামসের কথা হয়তো অনেক ক্রিকেটপ্রেমীরই মনে আছে। ঘাড় বাঁকিয়ে, মাথা নিচু করে অদ্ভুত অ্যাকশনে বোলিং করতেন দক্ষিণ আফ্রিকার এই বাঁহাতি স্পিনার। এবারের আইপিএল উপহার দিয়েছে আরেকজন ‘পল অ্যাডামস’কে। তাঁর নাম শিভিল কৌশিক। গুজরাট লায়ন্সের হয়ে খেলা কৌশিকের বোলিং অ্যাকশনে যেন পল অ্যাডামসের প্রতিচ্ছবি।

অ্যাডামসের মতোই বোলিং করার সময় ঘাড় অদ্ভুতভাবে বেঁকে যায় কৌশিকের। বল ডেলিভারি দেওয়ার সময় মাথা ঝুঁকে থাকে মাটির দিকে। ঠিক যেন নতুন পল অ্যাডামস।

এমন অদ্ভুতুড়ে অ্যাকশন নিয়ে গত শুক্রবার আইপিএলে অভিষেক হয়েছে কৌশিকের। শুরুটা অবশ্য তেমন ভালো হয়নি এই চায়নাম্যান বোলারের। রাইজিং পুনে সুপারজায়ান্টসের বিপক্ষে তিন ওভারে ৩২ রান দিলেও উইকেটের দেখা পাননি।

তবে সেদিন উইকেট না পেলেও ক্রিকেটবিশ্বকে ঠিকই চমকে দিয়েছেন কৌশিক। একজন তো ভীষণ বিস্মিত। তিনি আর কেউ নন, স্বয়ং পল অ্যাডামস। টিভিতে কৌশিকের বোলিং দেখে রীতিমতো অবাক দক্ষিণ আফ্রিকার হয়ে ৪৫টি টেস্ট ও ২৪টি ওয়ানডে খেলা অ্যাডামস। সঙ্গে সঙ্গেই তাঁর টুইট, ‘আপনাদের কারো কথা মনে পড়ছে? বাহ কৌশিক! চায়নাম্যান বোলিংয়ের শিল্পটা বেঁচে আছে দেখে খুব ভালো লাগছে।’

পরের ম্যাচে উত্তরসূরির বোলিং দেখে নিশ্চয়ই আরো ভালো লেগেছে অ্যাডামসের। আজ রোববার কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে চার ওভার বল করে মাত্র ২০ রানের বিনিময়ে তিন উইকেট নিয়েছেন কৌশিক। তাঁর ঘূর্ণিফাঁদে পড়া তিন ব্যাটসম্যানই গুরুত্বপূর্ণ—মুরালি বিজয়, শন মার্শ ও গ্লেন ম্যাক্সওয়েল। অন্য ব্যাটসম্যানদেরও কৌশিকের বোলিং বুঝতে ভীষণ অসুবিধা হয়েছে।

আরেকজন ‘রহস্যময়’ স্পিনার কি তাহলে পেয়ে গেল ক্রিকেটদুনিয়া? ভবিষ্যতেই পাওয়া যাবে এই প্রশ্নের উত্তর।

https://youtu.be/b1GVFqdcN00

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে