বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

পাঞ্জাবের কাছে হারলো গুজরাট

CRICKET-T20-IPL-IND-GUJARAT-PUNJABস্পোর্টস ডেস্ক : আইপিএল-এর পয়েন্ট টেবিলের তলানিতে থাকা কিংস ইলেভেন পাঞ্জাবের কাছে হেরে গেল শীর্ষে থাকা গুজরাট লায়ন্স। অক্ষর পাটেলের ওভার হ্যাটট্রিকের সুবাদে ২৩ রানে জিতেছে পাঞ্জাব।

এবারের আসরে পাঞ্জাবের এটি দ্বিতীয় জয়। ৭ ম্যাচে মোট ৪ পয়েন্ট অর্জন করেও দলটি পয়েন্ট টেবিলের সর্বনিম্ন স্থানে আছে। অন্যদিকে ৮ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে এখনও শীর্ষ স্থান ধরে রেখেছে গুজরাট।

ম্যাচটিতে জয় পাওয়ায় মুরালি বিজয়ের অধিনায়ক হিসেবে যাত্রাটা দুর্দান্ত হল। এই ম্যাচের আগে অধিনায়ক ডেভিড মিলারকে সরিয়ে দেয় বিজয়ের কাঁধে পাঞ্জাবের নেতৃত্ব তুলে দেয়া হয়।

মুরালি অধিনায়ক হিসেবে মাঠে নেমে ব্যাট হাতে দুর্দান্ত খেলেছেন। ওপেনিংয়ে ব্যাট করতে নেমে ৫৫ রান করে আউট হয়েছেন। দলের পক্ষে এটি সর্বোচ্চ স্কোর। এদিকে মিলার করেছেন ৩১ রান। এছাড়া ওয়াইজ শাহর ৩৩ ও স্টোইনিসের ২৭ রান দুই অঙ্কের ঘরের স্কোর। অন্যরা তেমন কিছু করতে না পারায় ১৯.৫ ওভারে ১৫৪ রানে তাদের ইনিংস গুটিয়ে যায়।

লক্ষ্য তাড়া করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে গুজরাট। শেষ পর্যন্ত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৩১ রান সংগ্রহ করতে পারে তারা।

গুজরাটকে মহাবিপদে ফেলে দেন সপ্তম ওভারে হ্যাটট্রিক করা অক্ষর পাটেল। তৃতীয়, পঞ্চম ও ষষ্ঠ বলে তিনটি উইকেট শিকার করেন তিনি। পাটেল মোট ৪টি উইকেট পান। এছাড়া তিন উইকেট শিকার করেছেন মুহিত শর্মা। গুজরাটের জেমস ফকনারের ৩২ রানই সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর।