অদম্য শিক্ষানুরাগী কুতুবুদ্দিন (ভিডিও)
জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’। প্রত্যেক মাসেই আয়োজিত হয় এ অনুষ্ঠান থাকে ভিন্ন ভিন্ন চমক। নন্দিত উপস্থাপক ও মিডিয়া ব্যক্তিত্ব হানিফ সংকেতের গ্রন্থনা, উপস্থাপনা ও পরিচালনায় নির্মিত অনুষ্ঠানটির এবারের পর্বেও তেমনটার ব্যত্যয় ঘটেনি।
এবারের ইত্যাদিতে সবেচেয়ে হৃদয়স্পর্শী ছিল খুলনার ফুলতলা উপজেলার প্রচারবিমুখ, অসহায় ও দরিদ্র মানুষের সেবায় নিবেদিতপ্রাণ, শিক্ষানুরাগী মানুষ কুতুবুদ্দিন আহমেদের উপর করা শিক্ষামূলক প্রতিবেদনটি। শিক্ষানুরাগী মানুষটি সমাজের কল্যাণে কত কী করেছেন। দেশের একাধিক জায়গায় কুতুবুদ্দিন স্কুল নির্মাণ একইসঙ্গে সেসব স্কুলের সার্বিক তত্ত্বাবধানের দায়িত্বও নিয়মিত পালন করছেন তিনি। কুতুবুদ্দিন শুধু স্কুল নির্মাণই করেননি। তার তত্ত্বাবধানে অনেক দরিদ্র শিক্ষার্থী ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং পড়ছেন। কুতুবুদ্দিনকে নিয়ে ওই প্রতিবেদনটি দারুণভাবে দর্শকের হৃদয়ই শুধু ছোঁয়নি, মানবিক আবেদনের অদম্য এক দৃষ্টান্তও স্থাপন করেছেন।
শিক্ষানুরাগী কুতুবুদ্দিন যিনি অন্যের আর্থিক সহায়তায় লেখাপড়া করে প্রতিষ্ঠিত হয়ে দীর্ঘদিন বিদেশে থাকেন। এর পর তিনি নিজের এলাকায় ফিরে আসেন এবং অনুসন্ধান করতে থাকেন, সেই মানুষটিকে জিনি এক সময় তাদের পরিবারকে আর্থিক সহায়তা দিয়ে ছিলেন। সেই মানুষটিকে কুতুবুদ্দিন জীবিত পাননি কিন্তু তার কবরটি খুঁজে বের করেন। যিনি ছিলেন রাজশাহী সরকারি কলেজের প্রাক্তন অধ্যাপক সুলতানূর ইসলাম। কুতুবুদ্দিন তার কবরটি পাকা এবং মাঝে মধ্যে পরিষ্কার করেন। কবরস্থান সংলগ্ন একটি মাদ্রাসায় আধুনিক শিক্ষার জন্য কয়েকটি কম্পিউটার প্রদান করেন।
কুতুবুদ্দিনের নিজ গ্রামে রহমানিয়া এলিমেন্টারি স্কুল নামের একটি মান সম্মত বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করেন এই প্রতিষ্ঠানটিতে রয়েছে নানান সুযোগ-সুবিধাসহ রয়েছে চমৎকার শিক্ষা বান্ধব পরিবেশ। শুধু তার নিজ এলাকাতেই নয় দেশের বিভিন্ন স্কুলের উন্নয়মূলক কাজ করছেন।
শুধু স্কুলের উন্নয়নই নয় কুতুবুদ্দিনের আর্থিক সহায়তায় অনেক গরিব ও মেদাবী শিক্ষার্থীদের ডাক্তার, ইঞ্জিনিয়ার এবং বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ডিগ্রি নিয়ে এসেছেন।
তেমনি তাদের একজন মিরাজ সরদার (বুয়েট) থেকে শিল্প ও উৎপাদন প্রকৌশলী হয়েছেন কুতুবুদ্দিনের আর্থিক সহায়তায়।
ঢাকা মেডিকেল কলেজের মস্তিষ্কের অফিসার অনিমেষ কুমার কুন্ড তিনিও কুতুবুদ্দিনের সহায়তায় এতো দূর এসেছেন।
কুতুবুদ্দিন সেবামূলক কার্যক্রম পরিচালনা করলেও তিনি এই প্রতিষ্ঠানগুলোর একটিও নিজে উদ্বোধন কিংবা ভিত্তি প্রস্তর স্থাপন করেননি। এমনকি কুতুবুদ্দিন তার নিজ গ্রামে ১’শ বছরের পুরনো স্কুলটি সংস্কার করারর পর সেটি তিনি উদ্বোধন করিয়েছেন সেই স্কুলের প্রাক্তন দপ্তরি শ্রী তাঁনাপদ দাসকে দিয়ে।
অর্থাৎ কুতুবুদ্দিন যা করেন তা নিরবে নিবৃতে করেন। শিক্ষার্থীদের আর্থিক সহায়তা ছাড়াও তারা মানবসেবার আরেকটি দিক হচ্ছে গ্রামের অসহায় এবং ভাসমান মানুষদের নিমার্ণ করে দিয়েছেন অর্ধশতাদিকে পাঁকা বাড়ি।
শিক্ষনুরাগী কুতুবুদ্দিন বলেন, আমি যে কাজগুলো করি সেকাজগুলো আমি নিজে তত্ত্বাবধানের দায়িত্বও পালন করি। আমাদের দারিদ্র্য থেকে বেড় হওয়ার একমাত্র পথ হলো মানসম্মত শিক্ষা। যে দেশ যত বেশি শিক্ষিত সে দেশত্ব বেশি উন্নত। আমাদের সকল বৃত্তবান দের এগিয়ে আসা উচিৎ আমরা যেহেতু গ্রাম থেকে এসেছি আমাদের গ্রামের দিকে নজর দেওয়া উচিৎ।
ইত্যাদির এবারের পর্বের মূল আয়োজন ধারণ করা হয়েছিল চাঁপাই নবাবগঞ্জে হর্টিকালচার সেন্টারের অভ্যন্তরের আ¤্রকাননে। ইতিহাস সমৃদ্ধ এ জায়গাটিতে নানা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে। শুধু তাই নয়, আমাদের অনেক আন্দোলন-সংগ্রামের সিদ্ধান্তও হয়েছে আমতলাতে। ইত্যাদির কল্যাণে জায়গাটিতে রচিত ইতিহাসের অনেক অজানা তথ্য জানা গেছে। এবারের ইত্যাদির ধারণস্থানের আমবাগানকে সাজানো হয়েছিল বর্ণিল সাজে। যা দৃষ্টি কেড়েছে দর্শকদের।
https://www.youtube.com/watch?v=6_dIzLCBFG4











