বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জ্বর নিয়ে খেলেও দলকে জেতাতে পারেননি মাশরাফি

photo-1462016807স্পোর্টস ডেস্ক : ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে এর আগে টানা দুই ম্যাচেই হেরেছে কলাবাগান ক্রীড়া চক্র। দলটির এমন দুরবস্থা দেখে মাঠের বাইরে বসে থাকতে পারলেন না অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। ১০২ ডিগ্রি জ্বর নিয়েও তৃতীয় ম্যাচে মাঠে নেমে পড়েন তিনি।

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে প্রাইম ব্যাংকের বিপক্ষে এই ম্যাচে প্রচণ্ড জ্বর নিয়ে নেমেও দারুণ সাফল্য পান মাশরাফি। ১০ ওভার বল করে ৫৬ রান খরচায় চার উইকেট তুলে নেন। তারপরও দলকে জেতাতে পারেননি ওয়ানডে ও টি-টোয়েন্টি ক্রিকেটে জাতীয় দলের অধিনায়ক।

মাশরাফির দল কলাবাগান হেরে গেছে ৪৭ রানে। প্রাইম ব্যাংকের ২৮০ রানের জবাবে মাশরাফির দলের ইনিংস থেমে যায় ২৩৩ রানে।

প্রাইম ব্যাংকের দারুণ জয়ে অধিনায়ক শুভাগত হোমের অলরাউন্ডিং পারফরম্যান্স বড় ভূমিকা রেখেছে। তিনি ব্যাট হাতে করেছেন ৬০ রান এবং বল হাতে নিয়েছেন দুই উইকেট।

জাতীয় দলের বাইরে থাকা তারকা পেসার রুবেল হোসেন এই ম্যাচে দলের জয়ে অন্যতম অবদান রেখেছেন। প্রাইম ব্যাংকের এই পেসার ৫১ রান খরচায় দুই উইকেট নেন।

জিম্বাবুয়ের ব্যাটসম্যান হ্যামিল্টন মাসাকাদজা ৬১ ও ওপেনার সাদমান ইসলাম ৪৫ রানের দুটি ভালো ইনিংস খেলেও কলাবাগানকে জেতাতে পারেননি। তাই টানা তৃতীয় ম্যাচে হেরেছে মাশরাফির দল।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত