সাত পাঁকে বাধা পড়লেন বিপাশা

18887-boroবিনোদন ডেস্ক : জীবনে অসংখ্যবার বিয়ের পিড়িতে বসেছেন বিপাশা। তবে তা ফিল্মে। এবার সত্যিই সাত পাক ঘুরতে হলো তাকে। লগ্ন শুভ, নিশ্চিত প্রমাণ পাওয়া গেলো, তাই শনিবার সন্ধ্যায় বিপাশা নতুন জীবনের পথে হাটলেন। হাওয়ায় ভাসছিলো লাল বেনারশিতেই দেখা যাবে বধূবেশে বলিউড সেক্স সিম্বল ৩৭ বছর বয়সী বিপাশা বসুকে। হলোও তাই। লাল বেনারশি, মাথায় টোপর আর সোনার গহনায় বিপাশা যেন প্রকৃত বাঙালী বধূ।

‘অ্যালোন’ ছবিতে অভিনয় করতে গিয়ে বলিউড অভিনেত্রী বিপাশা বসুর সঙ্গে উঠতি অভিনেতা করণ সিং গ্রোভারের পরিচয়। তারপর প্রেম। দীর্ঘদিন ভ্রমন আর পাশাপাশি বিশেষ দিনগুলো তারা উদযাপন করেছেন হাতে হাত রেখে। তবে নিজেদের সম্পর্ক নিয়ে কেউ প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি।

আগে দুবার বিয়ে করলেও স্বামী কর্ণ সিং‌হ গ্রোভারের কাছে এ যেন এক নতুন অভিজ্ঞতা। যজ্ঞ থেকে সাত পাঁক, সিঁদুরদান থেকে শুভদৃষ্টি সবই করলেন বিপাশা।

এর আগে জন অ্যাব্রাহাম, দিনো মোরেয়া ও হারমান বেওয়েজার সঙ্গে প্রেম করেছেন বিপাশা বসু। অন্যদিকে করণ বিয়ে করেছিলেন দু’বার। টিভি অভিনেত্রী জেনিফার উইঙ্গেট ও শ্রদ্ধা নিগামের সঙ্গে তার বিয়ে টেকেনি।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডা. হামদু মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব, আত্মপ্রকাশ করল এলএফবি

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত