ভারতের কুকুর-বিড়ালের খাবার জোটে না, সানির আকুতি

sunny-leoneবিনোদন ডেস্ক : ভারতের কুকুর-বিড়ালের ঠিক মত খাবার জোটে না। আহত হলে চিকিৎসা না পেয়ে মারা যায়।প্রায় সময় গাড়ি চাপা পড়েও মরে। এমন উদ্বেগ জানিয়ে বিদেশী কুকুর-কুকুর না কিনে দেশের অসহায় প্রাণীদের দত্তক নেয়ার আকুতি জানিয়েছেন বলিউড অভিনেত্রী সানি লিওন।

সানির কথা, রাস্তার বেওয়ারিশ কুকুর-বিড়ালকে মাঝে মধ্যে খাবার ছুঁড়ে না দিয়ে, বাড়িতে এনে রাখুন। এতে ওদের আশ্রয়ও হয়, বেঘোরে প্রাণ হারানোরও ঝুঁকি কমে। বিতর্কিত অভিনেত্রী সানি লিওনকে নিয়ে সমালোচনার শেষ নেই। পুরনো পেশায় ইতি টানলেও এখনও উত্তেজনা ছড়ান নিয়মিত। এর মধ্যে হঠাৎ করেই তিনি কুকুর-বিড়ালের জন্য কথা বললেন!

রহস্যের কিছু নাই। ভালোর সংস্রবই সানিকে এত দরদি করে তুলেছে। রাস্তার কুকুর-বিড়ালকে রক্ষায় তাদের দত্তক নেয়ার অভ্যাস গড়ে তুলতে প্রাণী অধিকার বিষয়ক সংগঠন ‘পেটা ইন্ডিয়া’ শুরু করেছে বিশেষ প্রচার অভিযান। ‘বি অ্যান এঞ্জেল ফর অ্যানিমাল’ শীর্ষক এই প্রচারে শামিল হয়েছেন সানি লিওন।

কয়েকদিন আগে বিদেশী কুকুর আমদানির ওপর নিষেধাজ্ঞা চাপিয়েছে ভারত সরকার। বলা হয়েছে, কৃত্রিম প্রজননের জন্য বিদেশী কুকুরকে আর ব্যবহার করা যাবে না। দেশী কুকুরের জন্য দরদি সানিয়া এই আইনকেও স্বাগত জানিয়েছেন সানি। সূত্র: এবেলা

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডা. হামদু মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব, আত্মপ্রকাশ করল এলএফবি

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত