,

চলছে উৎসবের ধুম, আজ বিপাশার বিয়ে

2016_04_29_17_28_36_zTyX5y79azv1Vq6GLAjXKHOoOwxNWG_originalবিনোদন ডেস্ক : কালই করণের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসছেন বলিউডের আবেদনময়ী অভিনেত্রী বিপাশা বসু। বাঙালী রীতিতেই বিয়ে করবেন বিপাশা। বিয়েকে কেন্দ্র করে শুরু হয়েছে উৎসবের ধুম। শুক্রবার সকাল থেকেই বিপাশার বাড়িতে লোকে লোকারণ্য। মেহেদীতে হাত রাঙিয়েছেন বিপাশা। মেহেদী অনুষ্ঠানে হাজির হয়েছিলেন শিল্পা শেঠীসহ আরও কয়েকজন অভিনয়শিল্পীরা।

ইতিমধ্যে প্রিয় মানুষগুলোর কাছ থেকে বিয়ের আগাম উপহার পেতে শুরু করেছেন এ হবু দম্পতি। সম্প্রতি ইনস্টাগ্রামে এসব উপহারের ছবি শেয়ার করেন বিপাশা। সুদৃশ্য কফি মগ, সাজানো আয়না, ফ্রেম, বালিশ, জুতা, টুপি, আরো কত কি! ছবিটি পোস্ট করে ক্যাপশনে বিপাশা লিখেন, ‘বিয়ের আগাম উপহারে ঘর ভরে গেছে! আমি ও করণ ওদের মতো বন্ধু পেয়ে সৌভাগ্যবান।’

আজ দক্ষিণ মুম্বাইয়ের একটি পাঁচ তারকা হোটেলে বিয়ে করবেন তারা। বিয়ের পর দুজন মিলে একটি প্রডাকশন কোম্পানি খুলতে চান। সব ঠিক থাকলে সামনের বছর থেকেই একসঙ্গে সিনেমা প্রডাকশনে দেখা যাবে বিপাশা আর করণকে।

উল্লেখ্য, হরর ফিল্ম ‘অ্যালোন-এ কাজ করতে গিয়ে দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরী হয়। সেই প্রেমটায় পরিণয়ে পরিনত হচ্ছে আজ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে