,

এবার সেঞ্চুরির দেখা পেলেন মুশফিক

musfik20160428063740স্পোর্টস ডেস্ক : ঘরের মাঠে টি২০ ফরম্যাটের এশিয়া কাপ থেকে রান খরায় ভুগছিলেন বাংলাদেশ টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম। এমনকি গত মার্চে ভারতে অনুষ্ঠিত টি২০ বিশ্বকাপেও রান খরা থেকে বের হতে পারেননি তিনি। ওই সময় সংবাদ মাধ্যমকে অনেকটা এড়িয়ে চলতেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক। তবে টি২০ বিশ্বকাপ থেকে ফিরে এসে অটিস্টিক শিশুদের এক অনুষ্ঠানে যোগ দিয়ে মুশফিক বলেছিলেন, ঢাকা প্রিমিয়ার লিগে রানের ধারায় ফিরতে চান।

মুশফিক তার দেয়া প্রতিশ্রুতি অনুয়ায়ী এবারের ওয়ালটন ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে (ডিপিএল) রানের যেন ফোয়ারা ছুটাতে শুরু করেছেন। ঢাকা লিগে এবার প্লেয়ার্স ড্রাফটে মোহামেডানের হয়ে খেলছেন তিনি। লিগের প্রথম ম্যাচে ব্রাদার্সের বিপক্ষে ৭২ রানের দায়িত্বশীল এক ইনিংস খেলেছিলেন। ব্রাদার্সের বিপক্ষে শেষ করা ম্যাচটি যেন বৃহস্পতিবার বিকেএসপিতে শুরু করলেন।

ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের বিপক্ষে এদিন টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন মোহামেডানের অধিনায়ক মুশফিকুর রহিম। কিন্তু মোহামেডানের অধিনায়কের সিদ্ধান্তকে কার্যকরী করে তুলতে পারেনি দলটির দুই ওপেনার সৈকত আলী ও উপল থারাঙ্গা। সৈকত ১২ রানে, থারাঙ্গা ২১ রানে এবং হাবিবুর রহমান ০ রানে সাজঘরে ফিরে যান। পরে নাঈম ইসলামও মাত্র ৫ রান করে আউট হয়ে যান।

এরপর ফয়সাল হোসেনকে নিয়ে ইনিংস মেরামতে মনোযোগী হন মুশফিক। যদিও ফয়সাল ব্যক্তিগত ২৬ রানে ফিরে গেলেও প্রথমে ফিফটিতে পৌঁছান মুশফিক। পরে আরিফুল হককে সঙ্গে নিয়ে তিন অঙ্কের ম্যাজিক্যাল ফিগারে পা রাখেন মোহামেডানের অধিনায়ক। মুশফিক এদিন ১০৫ বলে তার ইনিংসটিকে সাজান ৪টি বাউন্ডারি ও ৫টি বিশাল ছক্কা দিয়ে। শেষ পর্যন্ত ১০৪ রানে থামে মুশফিকের ব্যক্তিগত ইনিংসটি। চাতুরাঙা ডি সিলভার বলে নাদিফ চৌধুরীর হাতে ক্যাচ তুলে দেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে