,

হোয়াইট হাউজের নৈশভোজে প্রিয়াঙ্কা

priyangka-inerবিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া এখন হলিউড পাড়ার ব্যস্ততম শিল্পী। বলিউড থেকে মার্কিন মুল্লুকে নিজেকে দারুণভাবে জনপ্রিয় করে তুলেছেন। এবার নতুন খবর জানালেন এই অভিনেত্রী। হোয়াইট হাউজের আমন্ত্রণে নৈশভোজে অংশ নেবেন প্রিয়াঙ্কা। বুধবার টুইটারে বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন এই গ্ল্যামার কন্যা।

আগে থেকেই এই খবর ছড়িয়েছিল যে, হোয়াইট হাউস থেকে প্রিয়াঙ্কা চোপড়াকে নৈশভোজের আমন্ত্রণ জানানো হয়েছে। এই খবর ছড়িয়ে পড়ার পর নিন্দুকেরা এর সত্যতা নিয়ে হাজারও প্রশ্ন তুলেছিলেন।

এবার প্রিয়াঙ্কা নিজেই জানিয়ে দিলেন, হোয়াইট হাউসের নৈশভোজে হাজির থাকবেন এই বলিউড ডিভা।

বুধবার টুইটারে এক ভক্ত তাকে জিজ্ঞাসা করেন, ৩০ এপ্রিল আপনি কি হোয়াইট হাউজে যাচ্ছেন? এই প্রশ্নের উত্তরে প্রিয়াঙ্কা বলেন, হ্যাঁ আমি যাচ্ছি।

বলিউড থেকে হলিউডে নিজের জায়গা করে নিয়েছেন এই অভিনেত্রী। সম্প্রতি টাইম ম্যাগাজিনের প্রভাবশালী ১০০ তারকার মধ্যে জায়গা করে নিয়েছেন তিনি। এ ছাড়া যুক্তরাষ্ট্রের টিভি চ্যানেল এমটিভিতে প্রচার চলছে প্রিয়াঙ্কা অভিনীত ‘কোয়েন্টিকো’।

এই টিভি সিরিজে অভিনয়ের জন্য তিনি ইতোমধ্যে আমেরিকার একটি পুরস্কার আসরে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ