,

রাজনীতিতে নেমে ক্ষতির মুখে দেবশ্রী!

Dabosiriবিনোদন ডেস্ক : রাজনীতিতে নেমে আখের গোছানো দূরে থাক, উল্টো ক্ষতি হয়ে গেছে টলিউড অভিনেত্রী দেবশ্রী রায়ের।

২০১১ সালে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার রায়দীঘি কেন্দ্র থেকে তৃণমূলের প্রার্থী হয়ে জয়ী হন টলিউড অভিনেত্রী দেবশ্রী রায়। তার পর পাঁচ বছর ধরে রাজনীতির আঙিনায় বেশ ছোটাছুটি করেছেন তিনি। অভিনয় জগতে সেই অর্থে খুব একটা দেখা যায়নি তাঁকে। রাজনীতিতে নামার পর থেকে ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে কার্যত দূরত্ব বেড়েছে দেবশ্রী রায়ের।

এবারে ২০১৬ বিধানসভা নির্বাচনে সেই দক্ষিণ চব্বিশ পরগনা জেলার রায়দীঘি কেন্দ্র থেকে ফের তৃণমূল প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন তিনি। কিন্তু এবারের নির্বাচনে ভোটে দাঁড়িয়ে দেবশ্রী নির্বাচন কমিশনের কাছে তাঁর সম্পত্তির যা হিসাব দিয়েছেন, তাতে তো চক্ষু চড়কগাছ সবার। পাঁচ বছর ধরে রাজনীতি করে যেখানে অন্য আর দশটা রাজনীতিকের সম্পত্তি বেড়েছে, সেখানে দাঁড়িয়ে বিধায়ক অভিনেত্রী দেবশ্রী রায়ের সম্পত্তির মূল্য কমেছে উল্লেখযোগ্য হারে।

জানা গেছে, ২০১১ সালে ভোটে দাঁড়ানোর সময় দেবশ্রী নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় তাঁর নিজের সম্পত্তির মূল্য হিসেবে দেখিয়েছিলেন ৬৭ লাখ ৮১ হাজার ৯৭১ রুপি। সেখানে গত পাঁচ বছর রাজনীতি করে সেই সম্পত্তি কমে গেছে। ২০১৬ সালে নির্বাচনে দাঁড়িয়ে দেবশ্রী তাঁর সম্পত্তির যে মূল্য নির্বাচন কমিশনের কাছে পেশ করেছেন, তাতে দেখা গেছে, তাঁর বর্তমান সম্পত্তির মূল্য ৪৯ লাখ ৩০ হাজার ৮৯৩ রুপি।

পাঁচ বছরে দেবশ্রীর ১৮ লাখ ৫১ হাজার ৭১ রুপি কমে গেছে। আর এ তথ্য সামনে আসতেই অনেকে হতবাক হয়েছেন। প্রশ্ন উঠেছে, তাহলে কি রাজনীতিতে নেমে ক্ষতি হয়ে গেল দেবশ্রী রায়ের? জনসেবা করতে গিয়ে শেষ পর্যন্ত গাঁটের পয়সা জনগণের পেছনে ব্যয় করে ফেললেন টলিউডের এই অভিনেত্রী! যদিও এ বিষয়ে দেবশ্রী রায়ের কোনো মতামত জানা যায়নি।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ