শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

তরমুজের যত গুণাগুণ

Watermelon-1-600x449স্বাস্থ্য ডেস্ক : মৌসুমী ফল তরমুজ। চলমান তীব্র গরমে এই ফলের কাটতি এখন চরমে। এছাড়াও তরমুজের রয়েছে নানাবিক স্বাস্থ্য গুণ। নিচে এসব নিয়ে আলোচনা করা হলো :

পানিশূন্যতা দূর করে : তরমুজে প্রচুর পরিমাণ পানি আছ। যে গরমের সময় যখন ঘামের মাধ্যমে শরীর থেকে প্রচুর পরিমাণে পানি বের হয়ে যায় তখন তরমুজ খেলে শরীরের পানিশূন্যতা দূর হয়। ফলে শরীর থাকে সুস্থ ও সতেজ।

চোখ ভালো রাখে : তরমুজে আছে ক্যারোটিনয়েড। আর তাই নিয়মিত তরমুজ খেলে চোখ ভালো থাকে এবং চোখের নানান সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। ক্যারোটিনয়েড রাতকানা প্রতিরোধেও র্কাযকরী ভূমিকা রাখে।

যৌনশক্তি বাড়ায়:  টেক্সা এ অ্যান্ড এম ইউনিভার্সিটির গবষেণায় প্রমাণিত  যে যারা যৌনশক্তির দিক থেকে দুর্বল তাদরে জন্য তরমুজ প্রাকৃতিক ওষুধ হিসেবে কাজ করে। এটি ভায়াগ্রার বিকল্প হিসেবে কাজ করে।