,

সন্দেহজনক বোলিং অ্যাকশনের তালিকায় সাইফুদ্দিন

saifuddin20160427045730স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ টি-টোয়েন্টি চলাকালীন সময়ে বোলিং অ্যাকশনে ত্রুটি ধরা পড়ে আরাফাত সানি এবং তাসকিন আহমেদের। এরপরই নড়েচড়ে বসে বিসিবি। যার ফলশ্রুতিতে প্রাথমিক পর্যায় থেকেই বোলারদের এই ধরনের কোন সমস্যা থাকলে তা শনাক্ত করে পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নেয় বিসিবি।

এরই ধারাবাহিকতায় প্রিমিয়ার লিগের প্রথম দিনে বোলিং অ্যাকশন অবৈধ বলে ম্যাচ অফিসিয়ালদের সন্দেহের তালিকায় পড়েছিল মোট চারজন বোলার। এবার এদের সাথে যোগ হলেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের তারকা অলরাউন্ডার সাইফুদ্দিন। মঙ্গলবার প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে ম্যাচ শেষে এই খবর জানা যায়। ম্যাচ অফিসিয়ালরা সাইফুদ্দিনের কয়েকটা ডেলিভারিতে সমস্যা দেখছেন। যদিও দলের অধিনায়ক রাজিন সালেহর দাবি, এই ব্যাপারে ম্যাচ অফিসিয়ালরা তাকে কিছুই জানায়নি।

এর আগে চলতি ডিপিএল আসরেই চার বোলারের বোলিং অ্যাকশন সন্দেহজনক হিসেবে ধরা পড়ে। প্রশ্নবিদ্ধ চার বোলারের  মধ্যে গাজী গ্রুপ ক্রিকেটার্সের দুই স্পিনার মঈনুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান। প্রশ্নবিদ্ধ বাকি দুজন প্রাইম দোলেশ্বরের বাঁহাতি স্পিনার রেজাউল করিম ও আবাহনী লিমিটেডের বাঁহাতি স্পিনার অমিত কুমার নয়ন। পরবর্তীতে এই চার বোলারের বোলিংয়ের পরীক্ষাও নেয়া হবে বলে জানা গেছে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ