,

ভারতকে হারিয়ে বাংলাদেশের দুর্দান্ত শুরু

92cbe5b65fd2447e0c7972dc380d34f7-AFCস্পোর্টস ডেস্ক : গতবার নেপাল থেকে চ্যাম্পিয়ন হয়েই ফিরেছিল বাংলাদেশ। এবারও এএফসি অনূর্ধ্ব ১৪ ফুটবলে শুভসূচনা করল বাংলাদেশের মেয়েরা। আজ তাজিকিস্তানের দুশানবেতে ভারতকে হারিয়ে দিল ৩-১ গোলে। যেকোনো পর্যায়ের মেয়েদের ফুটবলে ভারতের বিপক্ষে বাংলাদেশের এটি প্রথম জয়।

৩৪ মিনিটে তহুরা ও ৪২ মিনিটে মারিয়ার গোলে প্রথমার্ধেই ২-০ গোলে এগিয়ে যায় বাংলাদেশ। দ্বিতীয়ার্ধের দ্বিতীয় মিনিটে তহুরা নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোলটি করে। ৪৯ মিনিটে এক গোল শোধ দিলেও ভারত আর ফিরে আসতে পারেনি ম্যাচে। সুস্মিতার গোলটি শেষ পর্যন্ত হয়ে যায় ভারতের জন্য সান্ত্বনার।
গতবার গ্রুপ পর্বে ইরানের মতো দলকে হারানো বাংলাদেশের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছিল। এবার ভারতকে হারানোও দেবে বাড়তি আত্মবিশ্বাস। ২৭ এপ্রিল বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ, প্রতিপক্ষ নেপাল।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে