,

ধোনিকে ‘দুঃখিত’ বলবেন মুস্তাফিজ!

স্পোর্টস ডেস্ক : ভারতের টি-টোয়েন্টি দলের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির কাছে দুঃখ প্রকাশ করতে চাইলেন মুস্তাফিজুর রহমান। দেশের একটি শীর্ষ ইংরেজি দৈনিকে দেয়া সাক্ষাৎকারে এমন ইচ্ছার কথা জানালেন তিনি। বাংলাদেশের এ উদীয়মান পেসার ভারতীয় প্রিমিয়ার লীগে (আইপিএল) দুর্দান্ত নৈপুণ্য দেখাচ্ছেন। বিশ্বের তাবদ ক্রিকেট বিশেষজ্ঞদের প্রশংসা কুড়াচ্ছেন প্রতিনিয়ত। কিন্তু বরাবরই বিনয়ী ও সাদামাটা মুস্তাফিজ। নিজের ভুল নয়, তারপরও একটি ঘটনার কারণে মহেন্দ্র সিং ধোনির কাছে দুঃখ প্রকাশের ইচ্ছার কথা জানলেন তিনি। গত বছর ১৮ জুনের ঘটনা। নিজের অভিষেক ওয়ানডেতে ভারতের মুখোমুখি হন মুস্তাফিজ। ম্যাচের ২৫তম ওভারে ব্যাট করছিলেন ভারতের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তাকে একটি বল করে বলের দিকে তাকিয়ে ক্রিজের ভেতর দিকে সামনের দিকে যাচ্ছিলেন মুস্তাফিজ।

 

11527_Mustafiz

রান নেয়ার জন্য দৌড় দেন ধোনি। অন্যদিকে তাঁকিয়ে থাকা মুস্তাফিজকে তিনি বাহু দিয়ে জোরে ধাক্কা দেন। মুস্তাফিজ ব্যাথা পেয়ে দূরে সরে যান। অনভিজ্ঞতার কারণে মুস্তাফিজ সেদিন ক্রিজের ভেতরে ছিলেন। কিন্তু অভিজ্ঞ ধোনির অমন আচরণের অনেক সমালোচনা হয়। ওই ঘটনার পর ১০ মাস পেরিয়ে গেছে। বিশ্বের অন্যতম সেরা পেসার হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করে ফেলেছেন। কিন্তু ধোনির সঙ্গের ওই ঘটনাটা এখনও তাকে নাড়া দেয়। তাই ওই ঘটনার জন্য ধোনির কাছে দুঃখ প্রকাশ করতে চান মুস্তাফিজ। বলেন, ‘দেখুন, এখনও বলছি- আমি ইচ্ছাকৃত ওটা করিনি। হঠাৎ করেই আমি তার সামনে চলে যাই। আমার চোখটাও তখন ছিল অন্যদিকে। তবে যাই হোক- ধোনির সঙ্গে দেখা হলে আমি তাকে ‘দুঃখিত’ বলতে চাই।’ ওই ঘটনার পর বাংলাদেশ দুইবার ভারতের মুখোমুখি হয়েছে। এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপে। দুইবারই দলে ছিলেন মুস্তাফিজ ও ধোনি। কিন্তু ধোনির সঙ্গে কথা বলার সুযোগ পাননি মুস্তাফিজ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে