আপনি কি অতিরিক্ত চিনি খাচ্ছেন? ৮ লক্ষণে বুঝে নিন
সন্দেশ ডেস্ক : চিনি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এ বিষয়টি অতীতে সেভাবে জানা না গেলেও বর্তমানে বিভিন্ন গবেষণায় নিশ্চিত হওয়া গেছে।
বাড়তি চিনির ক্ষতিকর প্রভাবের কারণে বহু মানুষই প্রতিনিয়ত নানা স্বাস্থ্য সমস্যার মুখোমুখি হচ্ছেন। এ লেখায় তুলে ধরা হলো আটটি লক্ষণ, যা দেখে আপনি নির্ণয় করতে পারবেন আপনার দেহে চিনি গ্রহণের মাত্রা সঠিক কি না। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে হাফিংটন পোস্ট।
এক : সকাল ৭:০০ সকালে ঘুম থেকে ওঠার সময় অস্থিসন্ধির ব্যথা চিনির মতো রিফাইন্ড কার্ব দেহের রক্তের শর্করার মাত্রা বাড়িয়ে দেয়। চিনির ক্ষতিকর প্রভাবের মাঝে রয়েছে অস্থিসন্ধি ফুলে যাওয়া ও অনাকাক্সিক্ষত ব্যথা। এছাড়া দেহের প্রদাহ বৃদ্ধির জন্যও চিনি অনেকাংশে দায়ী।
দুই : সকাল ৭:৩০ পোশাক পরার সময় পেটে বাড়তি চর্বির উপস্থিতি ধরা পড়বে বাড়তি চিনি আপনার পেটের চর্বি বাড়িয়ে দেবে। এ কারণে সকালেই প্যান্ট পরার সময় আপনি তা টের পাবেন। আপনার আগের পোশাক আর স্বাচ্ছন্দ্যের সঙ্গে পরতে পারবেন না। আপনার প্রয়োজন হবে বড় বেল্টের।
তিন : সকাল ১১:৩০ দাঁতের সমস্যায় ডেন্টিস্টের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট চিনি শুধু আপনার দেহের নানা অঙ্গপ্রত্যঙ্গেরই ক্ষতি করে না, এটি আপনার দাঁতেরও মারাত্মক ক্ষতি করে। দাঁতের ক্যাভিটি তৈরি করতে পারে চিনি। শুধু তাই নয়, দাঁতের নানা সমস্যার জন্যও চিনিকে দায়ী করেন চিকিৎসকরা।
চার : দুপুর ১:৩০ নির্ধারিত সময়ের এক ঘণ্টা আগেই দুপুরের খাবার খাওয়ার পর আবার ক্ষুধা লেগে যাওয়া চিনি আপনার খাদ্যতালিকায় বেশি পরিমাণে থাকলে তা ক্ষুধা বাড়িয়ে দেবে। এতে একবার খাওয়ার পর আবার খাওয়ার তাগিদ অনুভূত হবে। আপনি যদি সকালে বেশি করে মিষ্টি নাশতা করেন তাহলে তা দুপুরে আপনার ক্ষুধা বাড়িয়ে দিতে পারে। মূলত চিনি দেহের ইনসুলিনের মাত্রাসহ কয়েকটি হরমোনের মাত্রায় পরিবর্তন ঘটায়। এ কারণেই ক্ষুধা বৃদ্ধি পায়।
পাঁচ : বেলা ৩:০০ সহকর্মীরা জানালেন আপনার চোখেমুখে ঘুমভাব, রেগে গেলেন আপনি অতিরিক্ত চিনি গ্রহণ করলে আপনার রক্তের শর্করার মাত্রা প্রায়ই বাড়বে ও কমবে। এতে আপনার হঠাৎ হঠাৎ মানসিকতার পরিবর্তন ঘটবে। রক্তের শর্করার মাত্রা বেড়ে গেলে কিংবা কমে গেলে তার সঙ্গে সঙ্গে আপনার মেজাজ পরিবর্তন হবে। এতে কখনো আপনাকে খুব রাগি দেখা যাবে, কখনো বা একেবারেই নিরীহ হিসেবে দেখা যাবে।
ছয় : বিকাল ৪:০০ চিকিৎসক জানালেন আপনার রক্তের ট্রাইগ্লিসারাইডের মাত্রা বেশি বাড়তি চিনি দেহের নানা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে। এসব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে ট্রাইগ্লিসারাইডের মাত্রা বৃদ্ধি। এটি আপনার রক্তে বেশিমাত্রায় থাকার মানে হৃদরোগের সম্ভাবনা বেড়ে যাওয়া।
সাত : সন্ধ্যা ৬:০০ কর্মস্থল ত্যাগের সময় আপনার মোবাইল ফোনটি কোথায় রেখেছেন কিছুতেই মনে করতে পারলেন না দেহের বাড়তি চিনি মস্তিষ্কের কার্যক্রমে বাধার সৃষ্টি করে। এ কারণে স্মৃতিশক্তি ধারণেও সমস্যা তৈরি হয়। ফলে বাড়তি চিনি গ্রহণ করলে স্মৃতিশক্তি কমে যায়। এতে আপনার দৈনন্দিন জীবনের নানা বিষয়ও ভুলে যাওয়া সম্ভব।
আট : রাত ৮:০০ পরিচিত খাবারের স্বাদ ভিন্ন মনে হওয়া চিনি আপনার অন্যান্য খাবারের স্বাভাবিক স্বাদকে পাল্টে দিতে পারে। এ কারণে রাতের খাবারে বেরি থাকলেও তা আপনার সুস্বাদু মনে নাও হতে পারে। এর পেছনে খাবারের কোনো দোষ নেই, বরং আপনার গ্রহণ করা বাড়তি চিনিই এজন্য দায়ী। বাড়িতি চিনি খাওয়ার ফলে আপনার অন্যান্য খাবার বিস্বাদ মনে হতে পারে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা।-কালের কণ্ঠ











