রাতে ধোনিদের মুখোমুখি মুস্তাফিজরা

mustafiz-dhoni_11072স্পোর্টস ডেস্ক : মুস্তাফিজ-ধোনি মুখোমুখি মানেই দর্শকদের মনে একটুখানি উত্তেজনা, আর ভালো একটি ম্যাচ দেখার আশা।

মঙ্গলবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের এবারের আসরে মুখোমুখি হবে কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানের সানরাইজার্স হায়দরাবাদ এবং মাহেন্দ্র সিং ধোনির দল রাইজিং পুনে সুপারজায়ান্টস।

হায়দরাবাদের রাজিব গান্ধী স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় ম্যাচটি শুরু হবে।

লিগের প্রথম দুই ম্যাচ হারলেও পরের তিন ম্যাচ জিতে দারুণ ফর্মে মুস্তাফিজের হায়দরাবাদ। পয়েন্ট টেবিলের চার নম্বরে তাদের অবস্থান।

অন্যদিকে পাঁচ ম্যাচে মাত্র একটি জয় নিয়ে বেশ বিপাকেই আছেন ধোনি বাহিনী। পয়েন্ট টেবিলে তাদের অবস্থান সাতে।

তবে আজকের রাতে সবার দৃষ্টিই অবশ্য থাকবে ধোনি-মুস্তাফিজের ওপর। নতুন কোনো অ্যাকশন রি-অ্যাকশন বা গল্প করার কিছু হয় কিনা তারই প্রতীক্ষা ভক্ত-দর্শকদের।

এ জাতীয় আরও খবর

ঢাকাসহ তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন

বিশ্বে ২৫ কোটির বেশি মানুষ জানেন না তাঁদের ডায়াবেটিস আছে

বিশ্ববাজারে তুলার ঘাটতির শঙ্কা, বাড়তে পারে দাম

শীতের সবজিতে বাড়তি দাম, ছোলাও কেজিতে বেড়েছে ২০ টাকা

লরেন্স বিষ্ণোই পরিচয়ে মাহমুদা মিতুকে হত্যার হুমকি

মৃত্যুর সাড়ে ৭ মাস পর সন্ত্রাসবিরোধী মামলার আসামি সামচু ঢালী

কৃষক কার্ডে মিলবে আবহাওয়ার পূর্বাভাসও: প্রতিমন্ত্রী

আদাবর থেকে যুবদল নেতা সজীব রানা আটক

হত্যার মামলায় জেল, সাত বছর পর জীবিত মিলল সেই নারী

ঢাকার পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি দেখলেন প্রধানমন্ত্রী

মুক্তি পেয়ে সরকারকে ধন্যবাদ জানালেন কামাল উদ্দিন

শ্রমিক অসন্তোষে বন্ধ ১৪৭ পোশাক কারখানা: বিজিএমইএ