,

‘আমার কৌশল রপ্ত করতে গিয়ে নিজেরটা নষ্ট করো না’

 

স্পোর্টস ডেস্ক : আন্তর্জাতিক ক্রিকেটে মুস্তাফিজুর রহমান নামটাই এখন একটা চমক। এক বছর আগে যেমন চমক দিয়ে শুরু করেছিলেন তেমনি এখনও চমক দিয়েই যাচ্ছেন ক্রিকেট বিশ্বকে। তার বোলিং বোঝার জন্য বিশ্বের বাঘা বাঘা ব্যাটসম্যানরা রীতিমতো পরীক্ষানিরীক্ষা করছেন। কিন্তু মুস্তাফিজকি কাউকে সেই বোলিং রহস্য শেখান?ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও (আইপিএল) চলছে তার রহস্যময় বোলিং। সানরাইজার্স হায়দ্রাবাদের মধ্যমনি এখন বাংলাদেশের সাতক্ষীরার সেই সহজ সরল ছেলেটি। সতীর্থ কেউ বা অন্য দলের কেউ এই বোলিং রহস্য জানতে চান কিনা?

13051524_1026146147455846_2189094011677324153_n

এমন প্রশ্নের উত্তরে মুস্তাফিজ বাংলাদেশের একটি জাতীয় দৈনিকে বলেন, ‘টিপস তো সবাই চায়। যে জানতে চায় তাকে বলি, তোমার যেটা আছে, সেটাই তোমার জন্য সেরা। আমার যেটা আছে, সেটা আমার কাছে সেরা। কিভাবে বোলিং করি, সেটা তাদের বলি। তবে আমি হয়তো যেটা পারি, সেটা আরেকজন না-ও পারে। ওপরওয়ালা সবাইকে সবকিছু দেন না। বলি, আমার কৌশল রপ্ত করতে গিয়ে নিজেরটা নষ্ট করো না।’

 

আন্তর্জাতিক ক্রিকেটে কাটিয়েছেন মাত্র এক বছর। এর মধ্যেই ক্রিকেট বিশ্বে নিজেকে আলোচিত করে ফেলেছেন তার বোলিং দিয়ে। এত এত সাফল্য কিন্তু মুস্তাফিজ আছেন সেই আগের মতোই। নিজের কোন পরিবর্তন দেখছেন না মুস্তাফিজ। তিনি বলেন, ‘আগেও বলেছি, কোনো পরিবর্তন আসেনি। আমি আগের মতোই আছি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে