,

পুরস্কার চান না সানি লিওন

CY-sCifUoAA3eBuবিনোদন ডেস্ক : বলিউডে পা রেখেই একের পর এক বাজিমাত করে চলেছেন সাবেক ইন্দো কানাডিয়ান পর্নস্টার ও বলিউড তারকা সানি লিওন। কখনো নিজের কাজের দ্বারা কখনো বা কথা দিয়ে চমক সৃষ্টি করেছেন বলিউড জগতে। এবার চমকে দিলেন তিনি পুরস্কারের বিষয়ে অনাগ্রহ প্রকাশ করে। সানি জানালেন, পুরস্কার পাওয়ার প্রত্যাশা নেই তার।

বলিউডে এখন পর্যন্ত প্রায় ছয় থেকে সাতটি ছবিতে কাজ করলেও মেলেনি কোনো ধরনের পুরস্কার। কোনা অনুষ্ঠানে দাওয়াতও পান না তিনি। অনেকেরই ধারণা, অন্ধকার জগত থেকে আসায় বলিউডে প্রহসনের স্বীকার সানি।

সম্প্রতি এ ব্যাপারে জিজ্ঞেস করা হলে সানি জানান পুরস্কার নিয়ে তারও আক্ষেপ নেই। সানি বলেন, ‘বিচারক বা সমালোচকরা টিকিট কেটে ছবি দেখেন না। তারা ফ্রীতে দেখেই সমালোচনা করেন। আমার প্রয়োজন দর্শকদের ভালোবাসা। যারা কিনা টিকিট দিয়ে ছবি দেখতে যায়। আর আমি এখন পর্যন্ত দর্শকদের প্রচুর ভালোবাসা পেয়েছি আর এটাই আমার পুরস্কারের চেয়ে বড় প্রাপ্তি।’

সম্প্রতি সানি কাজ করেছেন বলিউডের সবচেয়ে বড় তারকা শাহরুখ খানের সঙ্গে। আর বেশ কিছুদিন আগে এক টকশো অনষ্ঠানে উপস্থাপকের নোংরা ইঙ্গিতের কড়া জবাব দিয়ে বলিউড সুপারস্টার আমির খানের মন জয় করে নিয়েছিলেন সানি লিওন। এভাবে একের পর এক তেতো মিঠা কথায় বলিউডে নিজের আসন পাকাপোক্ত করে নিচ্ছেন এই জিসম তারকা।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে