,

ইসলাম গ্রহণের কথা ভাবছেন লিন্ডসে লোহান

islam-hxytojckujবিনোদন ডেস্ক : নিজ ধর্ম ত্যাগ করছেন হলিউডের বিতর্কের রানী লিন্ডসে লোহান- এমন গুঞ্জন অনেক আগে থেকেই চাউর ছিল। অবশ্য সে সব গুজব সৃষ্টির জন্য লোহানের কৃতকর্মই দায়ী ছিল। মাঝে মধ্যে তার কথাবার্তায়ও খ্রিস্ট ধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণ করার ইঙ্গিত পাওয়া যেত। এবার সেই ইঙ্গিতটিই স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন বলে দাবি করছে কয়েকটি বিদেশী সংবাদমাধ্যম।

জার্মানির সংবাদমাধ্যম ডয়েসে বেলের বরাতে জানা যায়, নিজ ধর্ম ত্যাগ করার ব্যাপারে মন্তব্য করে লোহান বলেন, ‘খ্রিস্ট ধর্ম ছেড়ে মুসলমান হওয়ার কথা ভাবছি আমি’।

পবিত্র কোরআন হাতে লিন্ডসেএর আগে ২০১৫ সালে একটি শিশুকেন্দ্রে ২৯ বছর বয়সী এ অভিনেত্রীকে পবিত্র কোরআন শরিফ বহন করতে দেখা গিয়েছিল। তখনি হলিউডপাড়ায় জোর গুঞ্জন উঠে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এ তারকা।

তার ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি আরও জানায়, আগে থেকেই নিজের আধ্যাত্মিক ব্যাপারগুলোতে বেশ সচেতন থাকেন তিনি। বিভিন্ন ধর্ম নিয়ে রচিত বইগুলোও নিয়মিত অধ্যয়ন করেন বলে জানিয়েছেন।

সবশেষ মার্কিন যুক্তরাষ্ট্রে ইসলাম ধর্ম নিয়ে অতি সমালোচনার কারণে এ ধর্মটি সম্পর্কে তার মধ্যে জানার আগ্রহ সৃষ্টি হয়। কিছুদিন পড়াশোনার পর থেকেই ইসলামের প্রতি ঝুঁকে যান এ তারকা। ফলাফল খ্রিস্টান ক্যাথলিক ধর্ম ছেড়ে ইসলামের আলোয় আলোকিত হওয়ার সিদ্ধান্ত নেন তিনি।

সম্প্রতি ইসলাম ধর্মকে মার্কিনিদের দৃষ্টিভঙ্গি নিয়েও কথা বলেছেন লোহান।   – See more at: http://www.jugantor.com/online/international/2016/04/24/10841/%E0%A6%87%E0%A6%B8%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%AE-%E0%A6%97%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%B9%E0%A6%A3%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%95%E0%A6%A5%E0%A6%BE-%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%AC%E0%A6%9B%E0%A7%87%E0%A6%A8-%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A1%E0%A6%B8%E0%A7%87-%E0%A6%B2%E0%A7%8B%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%A8#sthash.WNN84Zvs.dpuf

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে